× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বগুড়ায় যাত্রীবোঝাই বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
বাস ও ট্রাকের সংঘর্ষ

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে যাত্রীবোঝাই বাস ও ট্রাকের সংঘর্ষে ২ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৪জন আহত হয়েছে।

২৮ এপ্রিল মঙ্গলবার সকাল ৭ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের হামছায়াপুর শেরুয়া বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, নওঁগা জেলার পত্নীতলা উপজেলার শীতলবাজার এলাকার মৃত সোলেমান হোসেনের ছেলে রাজমিস্ত্রী মোশারফ হোসেন (৪৫) ও তার ভাই আবু হানিফ (৩৫) নিহত। এছাড়াও একই উপজেলার আকমল (৪০), পলাশ (৩৫), আশিকুর রহমান (৩৬), এরশাদ (৩৪) গুরুতর আহত হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের কর্মকর্তা মো. রতন হোসেন জানান, নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এসময় আঞ্চলিক সড়ক থেকে একটি ট্রাক মহাসড়কে উঠার সময় বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোশারফ হোসেন মারা যায়। আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু হানিফ মারা যায়।

এদিকে বাসের যাত্রী রাশেদুল হাসান জানান, তারা বাসে ৪৮ জন ছিলেন। তারা সকলেই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় রাজমিস্ত্রী হিসাবে কাজ করেন। এখন নির্মানের কাজ না থাকায় তারা নওগাঁয় ধান কাটার জন্য সোমবার রাত ৯টার দিকে রাঙ্গুনিয়ার হাসানি বাজার থেকে রওনা দেন। লকডাউন চলাকালে যাতে সমস্যা না হয় সেজন্য স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট থেকে অনুমতি নিয়ে ধান কাটার জন্য তারা আসছিলেন বলে জানা যায়।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাস-ট্রাক পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..