× Banner
সর্বশেষ
৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী

সালথায় মালবাহী ট্রলির ধাক্কায় যুবক নিহত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
ট্রলির ধাক্কায় যুবক নিহত

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় মালবাহী ট্রলির ধাক্কায় তাওহিদ ফকির (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া গ্রামের বলতলাঘাট হাবিব মিয়ার বাড়ির সামনে এদূর্ঘটনা ঘটে। নিহত তাওয়হিদ ওই গ্রামের বাবলু ফকিরের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে তাওহিদ ফকির তার বাবার জন্য খাবার নিয়ে বড়খারদিয়া বলতলাঘাট রাস্তা দিয়ে মাঠে যাচ্ছিলো। এসময় হাবিব মিয়ার বাড়ির সামনে ময়েনদিয়া থেকে বেপরোয়াভাবে আসা একটি মালবাহী ট্রলি সামনে থেকে তাওহিদকে ধাক্কা দেয়। তৎক্ষণিক রাস্তার উপর পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। স্থানীয়রা ট্রলিটাকে আটক করে রাখলেও ড্রাইভার পালিয়ে যায়। মালবাহী ট্রলিটি পাশর্^বর্তী বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজারের এক রড-সিমেন্ট ব্যবসায়ীর বলে স্থানীয়রা জানিয়েছেন।

সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাসুদ জানান, দূর্ঘটনায় নিহতের লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। মালবাহী ট্রলিটি থানা হেফাজতে রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..