× Banner
সর্বশেষ
টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান আজ থেকে চারদিন সরকারি ছুটি,দুদিন বন্ধ দোকান-শপিং মল নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা

বেনাপোল ও শার্শায় ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ এপ্রিল, ২০২০
আদালতের জরিমানা আদায়

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোল ও শার্শায় সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখার অভিযোগে ১ হাজার ৫’শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৮ এপ্রিল) বিকালে বেনাপোল বাজার, সাদিপুর ,শার্শার রামপুর, জামতলা, উলাশী বাজার ও নাভারন বাজার মনিটরিং কালে এ জরিমানা আদায় করেন শার্শা উপজেলা সহকারী ম্যাজিষ্ট্রেট (ভুমি) খোরশেদ আলম।
এসময় সাদিপুরে রোডে অবস্থিত দোকান মালিক মামুন শেখকে ১ হাজার টাকা, ও শার্শার চটকাপোতা রোডে অবস্থিত দোকান মালিক হালিমকে ৫০০শত টাকাসহ সর্বমোট ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা জরিমানা আদায় করা  হয়।
 শার্শা উপজেলা সহকারী ম্যাজিষ্ট্রেট (ভুমি) খোরশেদ আলম বলেন, করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে অপ্রয়োজনে বিভিন্ন স্থানে ভিড় না করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সকল ব্যবসায়ী, সাধারণ মানুষকে বোঝানো স্বত্বেও তারা আইন অমান্য করে একই কাজ বারবার করায় তাদের এ জরিমানা করা হয়েছে।
এসময় তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান চলবে এবং সবাইকে তিনি সরকারি আইন মেনে চলার আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..