× Banner
সর্বশেষ
স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু

বগুড়ার গাবতলীকে ঔষধের ফার্মেসীতে হামলা, কোম্পানির প্রতিনিধিসহ আহত ৩

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ এপ্রিল, ২০২০
ঔষধের ফার্মেসীতে হামলা

সুব্রত ঘোষ, বিশেষ প্রতিনিধি,বগুড়াঃ বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এক ওষুধের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এসময় প্রতিপক্ষের হমলায় ২জন ওষুধ কোম্পানির প্রতিনিধিসহ তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের গাবতলী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এঘটনায় ৩ জনকে আসামী করে গাবতলি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের প্রথমার ছেও গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে মেহেদী হাসান লতিফ (৩৮) দীর্ঘদিন ধরে নারুয়ামালা বাজারে মডেল হেলথ কেয়ার ফার্মেসী নামের একটি প্রতিষ্ঠান দিয়ে ওষুধের ব্যাবসা করে আসছিল।
ব্যাবসা চলাকালীন সময়ে নারুয়ামালা গ্রামে মৃত আছার আলীর ছেলে গোফফার আলী(৫৫),  জয়ভোগা গ্রামের বাদশা মেম্বার (৫৫), প্রথমার ছেও গ্রামের লাল মিয়ার স্ত্রী নাছিমা বেগম (৪০) সাথে ওষুধ ব্যাবসায়ী মেহেদী হাসানের সাথে শত্রুতা শুরু হয়। দীর্ঘ দিনের শত্রুতার জের ধরে ৮ এপ্রিল দুপুরে প্রতিপক্ষের লোকজন ঐ ফার্মেসীর সামনে এসে হট্টগোল শুরু করে। এসময় মেহেদী হাসানের ফার্মেসীতে ওষুধ কোম্পানির প্রতিনিধি ধুনট উপজেলার চুনিয়াপাড়া গ্রামের আঃ গফুরের ছেলে মাহবুবুর রহমান(৩২), বগুড়া সদরের ছোট টেংড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে ওষুধ কোম্পানির প্রতিনিধি জাহাঙ্গীর হেসেন(৩০) হট্টগোলের বিষয় সম্পর্কে জানতে চায়।
এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাদেরকে মারপিট করে আহত করে। এসময় প্রতিপক্ষের লোকজন ফার্মেসীতে হামলা চালিয়ে ভাংচুর করে ও মালামাল তছনছ করে। এসময় প্রতিপক্ষের লোকজন ফার্মেসীর ক্যাশ বক্স থেকে সাড়ে ১৩ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন ঐ ফার্মেসীতে ছুটে এসে আহতদের উদ্ধার করে গাবতলী হাসপাতলে ভর্তি করা হয়। এ বিষয়ে মেহেদী হাসান বাদী হয়ে ৩ জন কে আসামী করে গাবতলী থানায় একটি মামলা দায়ের করছে। পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..