× Banner
সর্বশেষ
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সালথায় ৬ষ্ট পর্যায়ে কর্মহীন মানুষের বাড়িতে ত্রান পৌ‌ছে দি‌চ্ছে প্রশাসন

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ এপ্রিল, ২০২০
কর্মহীন মানুষের বাড়িতে ত্রান

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় প্রধানমন্ত্রীর ঘোষিত ক‌রোনা ভাইরাস মোকা‌বেলায় কর্মহীন মানু‌ষের মা‌ঝে ৬ষ্ঠ পর্যা‌য়ে ত্রাণ সামগ্রী পৌছে দি‌চ্ছেন সালথা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. হা‌সিব সরকার।

৮ই এপ্রিল বুধবার বেলা ১০ টা থে‌কে উপ‌জেলার গট্রি, ভাওয়াল, বল্লভদী, যদুনন্দী, আটঘর, রামকান্তপুর, মাঝারদিয়া, ইউনিয়‌নে একসা‌থে বা‌ড়ি বা‌ড়ি গি‌য়ে মোট ১০৬০ টি কর্মহীন হত দ‌রিদ্র‌দের দরজায় ত্রান সামগ্রী পৌছে দেওয়া হয়।
সালথা উপ‌জেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হা‌সিব সরকার ব‌লেন, আমা‌দের পর্যাপ্ত প‌রিমান ত্রাণ সামগ্রী মজুদ আছে। আগের মতই ছোট ছোট চা‌য়ের দোকান, সেলুনসহ যা‌দের একমাত্র আয়ের পথ ক‌রোনা ভাইরা‌সের কার‌নে বন্ধ হ‌য়ে গে‌ছে তা‌দের বা‌ড়ি বা‌ড়ি গি‌য়ে ত্রান সামগ্রী পৌ‌ছে দি‌চ্ছি। যদি কেউ বাদ পরে তাহ‌লে উপ‌জেলা প্রশাসন এবং ইউনিয়ন প‌রিষ‌দে যোগা‌যোগ করার অনু‌রোধ করা হ‌চ্ছে। ‌
তিনি‌ আরো ব‌লেন, জরুরী প্র‌য়োজন ছাড়া কেউ বা‌ড়ি থে‌কে বের হ‌বেন না । এসময় তি‌নি সকল‌কেই নিরাপ‌দে থাকার অনু‌রোধ জানান ।


এ ক্যটাগরির আরো খবর..