× Banner
সর্বশেষ
আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপে হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, শেষ মুহূর্তের নেইমার গোলেও রক্ষা হয়নি দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

ছাত্রীর মা’কে ধর্ষণ করে ইন্টারনেটে ভিডিও দেবার অভিযোগে স্কুল শিক্ষক গ্রেফতার

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ এপ্রিল, ২০২০
ছাত্রীর মা'কে ধর্ষণ করে ইন্টারনেটে

পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।। পাইকগাছায় স্কুল ছাত্রীর মা’কে ধর্ষন করে আপত্তিকর এ ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেবার অভিযোগে স্কুল শিক্ষক তরিকুল ইসলাম টিটু নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছেন। সে পৌরসভার ৪ নং ওয়ার্ডের সরল গ্রামের মৃতঃ আবু দাউদ আহমেদ এর ছেলে।

তরিকুল বর্তমানে চাঁদখালী ইউপি’র গজালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

উপজেলার রেজ্জাকপুর গ্রামের জাহাঙ্গীর মোড়লের স্ত্রী( ভিকটিম) জানান, বিগত ২০১৪ সাল থেকে ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত শিক্ষক তরিকুল ইসলাম রেজ্জাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত থাকাবস্থায় ঐ স্কুলেরই আমার ২য় শ্রেনীতে পড়ুয়া মেয়েকে পড়াতেন তিনি। সেই সুত্রে তার সাথে পরিচয় ঘটে।

এক সময় এ শিক্ষক আমার মেয়ের পরীক্ষার খাতায় বেশি নাম্বার দেবার কথা বলে শারিরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়ে নানা প্রলোভন দেখায়। এ দুর্বলতার সুযোগ নিয়ে তরিকুল ইসলাম আমাকে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষন করে আপত্তিকর এ ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে। ইতোমধ্যে সে বদলী হয়ে গজালিয়া প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে আবারোও কু-প্রস্তাব দিতে থাকে। আমি রাজি না হওয়ায় সে পুর্বের অশ্লীল ছবি ও ভিডিও ইন্টারনেটে দেবার হুমকি দিলে সর্বশেষ ১০ ফ্রেব্রুয়ারীর রাতে অশ্লীল ছবি ও ভিডিও ডিলেট করার শর্ত দিয়ে আমাকে মেলামেশা করতে বাধ্য করে ।

পরবর্তীতে এ শিক্ষক অশ্লীল ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে প্রতারণা করেছে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে গতকাল শিক্ষক তরিকুলের বিরুদ্ধে পর্ণোগ্রাফী ও নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন, যার নং-৫।

স্কুল শিক্ষকের গ্রেফতারের কথা উল্লেক করে ওসি মোঃ এজাজ শফী জানান, ভিকটিমের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় নিয়মিত মামলা রুজু হয়েছে। তিনি ভিকটিমকে উদ্ধার পুর্বক আলামত জব্দ করে ফরেন্সিক পরীক্ষার জন্য সংশ্লিষ্ঠ দপ্তরে পাঠানো হয়েছে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..