× Banner
সর্বশেষ
শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৬ জন, মামলা ৫৭

কনডম ডাকাতি করতে গিয়ে জার্মান তরুণের মৃত্যু

admin
হালনাগাদ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: একটি কনডম মেশিনে বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতি করতে গিয়ে ক্রিসমাসের দিনে প্রাণ হারিয়েছেন একজন ২৯ বছর বয়সী এক।

২৯ বছর বয়স্ক ওই জার্মান তরুণ দুই সহযোগীকে নিয়ে এক কনডম ভেন্ডিং মেশিনে ঘরে তৈরি একটি বোমা সংযুক্ত করে। এরপর পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে আশ্রয় নিতে গেলে বোমার বিস্ফোরণ ঘটে। ওই ব্যক্তি গাড়ির দরজা বন্ধ করার আগেই বিস্ফোরণ ঘটে এবং উড়ে আসা একটি স্টিলের টুকরো তাকে আঘাত করে।

সহযোগীরা তাকে হাসপাতালে নিয়ে গেলেও আঘাতের কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়। সিঁড়ি থেকে পড়ে গিয়ে ওই ব্যক্তি আহত হয়েছিলেন বলে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রাথমিকভাবে দাবি করেন তার সহযোগীরা। কিন্তু পরে তাদের একজন স্বীকার করেন যে তারা ভেন্ডিং মেশিনে বিস্ফোরন ঘটিয়েছিলেন।

পুলিশ নিশ্চিত করেছে ওই মেশিন থেকে কোন কনডম বা অর্থ খোয়া যায়নি। বেঁচে যাওয়া দুজনকে পরে গ্রেপ্তার করে পুলিশ।

জার্মানির রাস্তায় বিভিন্ন স্বয়ংক্রিয় কনডম ভেন্ডিং মেশিন থেকে অর্থের বিনিময়ে কনডম কিনতে পারেন ক্রেতারা।


এ ক্যটাগরির আরো খবর..