× Banner
সর্বশেষ
লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৬ জন, মামলা ৫৭ নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার শতবর্ষের চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ সংখ্যালঘু তিন পরিবার ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ

এনইসি সভায় প্রায় ২ লাখ কোটি টাকা অনুমোদন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
এনইসি সভায় প্রকল্প অনুমোদন

          জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় আজ ২০১৯-২০ অর্থ বছরের জন্য ১ লাখ ৯২ হাজার ৯২১ কোটি টাকার ব্যয় সম্বলিত সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বা কর্পোরেশনের জন্য ৮ হাজার ২৭৭ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর ফলে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির সর্বমোট আকার দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৯৮ কোটি ৫৬ লক্ষ টাকা।

          প্রধানমন্ত্রী ও এনইসি’র চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

          এছাড়া, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ কর্তৃক প্রণীত ২০১৮-২০১৯ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা প্রতিবেদন এবং ২০১৯-২০২০ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির জুলাই, ২০১৯ হতে ফেব্রুয়ারি, ২০২০ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি ও পর্যালোচনা প্রতিবেদন এ এনইসি সভায় উপস্থাপন করা হয়েছে।

          বার্ষিক উন্নয়ন কর্মসূচি’র সফল বাস্তবায়ন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য সেবার মানোন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, দারিদ্র্য বিমোচন তথা দেশের সামগ্রিক আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে।

          সভায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, মুখ্য সমন্বয়ক (এসডিজি), পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..