× Banner
সর্বশেষ
বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে বাস ও সিএনজি সংঘর্ষে নিহত ২

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৬ মার্চ, ২০২০
বাস-সিএনজি সংঘর্ষ

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের কুড়াগাও এলাকায় এনা পরিবহণ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে । এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ৩ জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজ রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার কুড়াগাঁও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকার ঈমান উল­াহর ছেলে গরু ব্যবসায়ী সমছু মিয়া (৫৫) ও একই এলাকার সনর মিয়ার ছেলে সুমেল মিয়া (৩৫)। এ ঘটনায় আহতরা হলেন- সাবেক নারী ইউপি সদস্য (মেম্বার) জোসনা আক্তার (৫৫) ও বুলবুল মিয়া (৪৫)। এছাড়া বাকি ১ জনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়- সোমবার রাত সাড়ে ৮ টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা এনা পরিবহণের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত আরও তিনজন সিএনজি অটোরিকশা যাত্রী।

স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা প্রায় আধা ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুঁইয়া জানান-খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..