× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঝিকরগাছায় দুর্ঘটনায় ইট ভাটার ট্রাক্টর  শ্রমিকের মৃত্যু  

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৬ মার্চ, ২০২০
ট্রাক্টর শ্রমিকের মৃত্যু

এম,এ,জলিলবিশেষপ্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা থানাধীন নন্দিপ ডুমুরিয়ার বিশ্বাস ইট ভাটার এক ট্রাক্টর শ্রমিক অপর আরেক ট্রাক্টরের আঘাতে মৃত্যু হয়েছে।
নিহত- কামাল হোসেন (৩৫) সে নির্বাসন খোলা ইউনিয়নের নন্দিপ ডুমুরিয়া গ্রামের মোঃ দাউদ হোসেনের ছেলে।  সোমবার (১৬ মার্চ) ইট ভাটার ম্যানেজার আবু তালেব জানান, সকাল ১০ টার সময় ইট ভাটার অফিসের সামনে এক ট্রাক্টর চালক তার নিজ চালিত ট্রাক্টর মেরামত করছিলেন। এ সময় পাশে দাঁড়িয়ে ছিল আরেক ট্রাক্টর চালক কামাল।
মেরামত শেষে ওই ট্রাক্টর চালক মবিল আনতে যায়। এ সময় কামাল মবিল আনতে যাওয়া চালকের ওই  ট্রাক্টর চালু করতে গেলে সে ডালা লখ না করে ডালা উপরে উঠায় এবং ডালা উপরে উঠানোর পরও সে নক না করার কারনে ডালাটি ছিড়ে তার মাথায় পড়ে। এতে তার মাথা দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ রাজ্জাক বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশটি থানায় পৌঁছালে সুরতহালের জন্য যশোর পাঠানো হবে। এবং এ বিষয়ে অপমৃত্যু’র একটি মামলাও হবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..