× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

করোনাভাইরাসকে দেশের জন্য বিপর্যয় ঘোষণা করল ভারত

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৫ মার্চ, ২০২০
বিপর্যয় ঘোষণা ভারতের

ভারতেও করোনায় আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৮৪ মৃত্যু হয়েছে ২ জনের। এমন পরিস্থিতিতে করোনাভাইরাসকে দেশের জন্য ‘বিপর্যয়’ বলে ঘোষণা করল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক।

শনিবার সন্ধ্যায় করোনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রীরা। সেই বৈঠক থেকেই এদিন সন্ধ্যায় করোনাভাইরাসকে দেশব্যাপী ছড়িয়ে পড়া ‘বিপর্যয়’ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রক।

করোনাভাইরাস নিয়ে এদিন সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দুই পৃষ্ঠার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়েছে, যারা করোনা আক্রান্তদের চিকিৎসা বা অন্যান্য কাজ করছেন, তাঁদের মৃত্যু হলে ক্ষতিপূরণ বাবদ টাকা দেবে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।এছাড়াও বলা হয়েছে, করোনা আক্রান্ত সহ যারা কোয়ারেন্টাইনে পর্যবেক্ষনে রয়েছেন তাঁদের প্রয়োজনীয় ওষুধ, খাবার এবং জল সরবরাহ করবে সরকার।

শুধু তাই নয়, করোনা আক্রান্তদের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য গড়ে তোলা হয়েছে, প্রতিটি রাজ্যের তরফে সামগ্রিক বিপর্যয় মোকাবিলার আর্থিক তহবিল। এই তহবিলের টাকা করোনা সংক্রামিত রোগীদের সাহায্যে ব্যবহার করা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এমনটা জানানো হয়েছে।

শনিবার সকালেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে মোদী সরকার। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। যদিও, তাৎপর্যপূর্ণ ভাবে ক্ষতিপূরণের বিষয়টি উল্লেখ করা হয়নি স্বরাষ্ট্র মন্ত্রকের সন্ধ্যার বিবৃতিতে।


এ ক্যটাগরির আরো খবর..