× Banner
সর্বশেষ
শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ি গ্রেফতার জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা পর্যটন মন্ত্রীর কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী

করোনা মোকাবিলায় আগামীকাল ভিডিও কনফারেন্সে যুক্ত হবে সার্কভুক্ত দেশগুলো

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৪ মার্চ, ২০২০
করোনা মোকাবিলায় সার্ক

করোনা মোকাবিলায় দক্ষিণ এশিয়ার কর্মকৌশল ঠিক করতে আগামীকাল বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন সার্কভুক্ত দেশের নেতারা।
বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে সার্কভুক্ত দেশের নেতারা করোনাভাইরাস থেকে নাগরিকদের সুরক্ষার কৌশল নিয়ে কথা বলবেন। আজ শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল শুক্রবার টুইটে করোনাভাইরাসের কৌশল ঠিক করতে সার্কভুক্ত দেশের নেতাদের ভিডিও কনফারেন্সে যোগ দেওয়ার আহ্বান জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সার্কভুক্ত দেশের নেতারা সেদিনই নরেন্দ্র মোদির প্রস্তাবকে স্বাগত জানিয়ে সম্মতি জানান। একমাত্র পাকিস্তান আজ শনিবার ওই কনফারেন্সে যুক্ত হওয়ার কথা জানিয়েছে। তবে পাকিস্তানের পক্ষে সে দেশের স্বাস্থ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন।

শুক্রবার বেলা পৌনে দুইটার পরপর দুটি টুইট করেন মোদি। প্রথমটিতে বলেন, ‘আমাদের পৃথিবী এই মুহূর্তে করোনার বিরুদ্ধে লড়াই করছে। সব পর্যায়ে সরকার ও জনগণ পরিস্থিতির মোকাবিলায় যথাসাধ্য করছে।’ মোদি লেখেন, ‘নাগরিকদের সুস্থ রাখতে দক্ষিণ এশিয়ায় বসবাসকারী জনগণের সর্বতোভাবে সচেষ্ট হওয়া উচিত।’ দ্বিতীয় টুইটে তিনি সার্ক সদস্যভুক্ত দেশগুলোর নেতাদের উপযুক্ত কৌশল তৈরির ওই প্রস্তাব রাখেন, যা তাঁর মতে গোটা পৃথিবীর কাছে ‘দৃষ্টান্তমূলক’ হবে।

দক্ষিণ এশিয়ার সার্বিক কল্যাণে সহযোগিতার ক্ষেত্র বিস্তারে ১৯৮৫ সাল থেকে সার্কের পথচলা শুরু। কিন্তু ভারত ও পাকিস্তানের পারস্পরিক দ্বন্দ্ব এবং সন্ত্রাসবাদের কারণে ক্রমেই সার্ক অর্থহীন হয়ে পড়ে। উরি হামলার পর ২০১৬ সালে ইসলামাবাদে ১৯তম শীর্ষ সম্মেলন ভারত বয়কট করে। ভারতের পাশাপাশি সম্মেলন বয়কট করে বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। সেই থেকে অকার্যকর হয়ে যায় সার্ক।


এ ক্যটাগরির আরো খবর..