× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নবীগঞ্জে তাবলীগে এসে নদীতে ডুবে মৃত্যু কিশোরের

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৪ মার্চ, ২০২০
নদীতে ডুবে মৃত্যু

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মোহাম্মদ মারুফ (১৭) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

১৩ মার্চ শুক্রবার সকালে শেরপুর ব্রীজের নিচে তাঁর ভাসমান লাশ পাওয়া গেছে। তিনি নারায়নগঞ্জের ফতুল্লা এলাকার পশ্চিমতল্লা গ্রামের মৃত দুলাল হোসেনের ছেলে। নিখোঁজ মারুফ চলতি বছরে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন।

গত বৃহস্পতিবার দুপুরে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তরুণ সাঁতার দিয়ে নদীর মধ্যখানে চলে গিয়ে নিখোঁজ হন। পরে সিলেট ও ওসমাণীনগর ফায়ার সার্ভিসের ২টি ইউনিটসহ সিলেটের ফায়ার ব্রিগেডের ডুবুরী দল উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হন। শুক্রবার সকালে শেরপুর ব্রীজের নিচে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। স্থানীয় ও ফায়ার ব্রিগেড সূত্রে জানা যায়, ঢাকা থেকে মারুফসহ ২০ জনের একটি তাবলীগ জামাতের দল শেরপুরের দক্ষিণ পারের পুরান মসজিদে তাবলীগে আসেন। বৃহস্পতিবার মারুফসহ তাঁর অন্য দুই সহযোগী কুশিয়ারা নীতে গোসল করতে নেমে মারুফ সাতরিয়ে মাঝ নদীতে চলে গিয়ে নিখোঁজ হন। এ সময় মারুফের অন্য দুই সহযোগী সাঁতরিয়ে পারে উঠে যান।


এ ক্যটাগরির আরো খবর..