× Banner
সর্বশেষ
সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার উপমহাদেশের নারী শিক্ষার আলোকবর্তিকা পাইকগাছার ‘ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়’ খাল পুনঃখননে ৭৩ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার ইউএনও বৈরী আবহাওয়ায় আলফাডাঙ্গা পৌর বিএনপির সব ওয়ার্ড সম্মেলন স্থগিত মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালকের পাইকগাছার লোনাপানি কেন্দ্র পরিদর্শন  বিশ্ব জনসংখ্যা দিবসে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল শ্রেষ্ঠত্ব পুরস্কার 

প্রায় ৮ লক্ষ মানুষ পরকীয়ায় জড়িত ভারতে

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ মার্চ, ২০২০
পরকীয়ায় জড়িত ভারত

অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ পরকীয়া শব্দটি কারো কাছে বিনোদন আবার অনেকে শুনলেই  বুকের ভিতর দুরু দুরু শুরু হয়। আবার কেউবা একাকীত্বে ভোগা কিংবা বিবাহ জীবনের একঘেয়েমি, নারী-পুরুষ নির্বিশেষে মুক্তির স্বাদ খুঁজছে পরকীয়াতেই।

সম্প্রতি বিবাহিত পুরুষ ও মহিলাদের মধ্যে একটি অনলাইন ডেটিং এবং সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস অ্যাপ সমীক্ষা চালিয়েছিল । তাতে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সমীক্ষায় দাবি করা হয়েছে, ভারতের প্রায় ৮ লক্ষ মানুষ পরকীয়া সম্পর্কে জড়িত। এই তালিকায় শীর্ষে রয়েছে বেঙ্গালুরু, মুম্বাই এবং কলকাতা।

পরকীয়া নিয়ে প্রকাশিত রিপোর্টে দেখা গেছে, ডেটিং অ্যাপ এর মাধ্যমে পরকীয়ায় মেতে উঠেছে বেঙ্গালুরুর কিছু পুরুষ। এই তালিকায় মেয়েদের তুলনায় পুরুষদের সংখ্যা বেশি। সব মিলিয়ে ভারতের প্রায় ৮ লক্ষেরও বেশি মানুষ পরকীয়া সম্পর্কে জড়িত আছেন। যে হারে প্রত্যেকের হাতে হাতে স্মার্ট ফোনের সংখ্যা বেড়ে গেছে তাতে নিত্য নতুন ডেটিং অ্যাপের জনপ্রিয়তা তুঙ্গে। শারীরিক চাহিদা মেটানোর তাগিদায় নারী-পুরুষ নির্বিশেষে এই সমস্ত অ্যাপের দিকে ঝুঁকছে।

বেঙ্গালুরুর পাশাপাশি যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে মুম্বাই এবং কলকাতার পুরুষেরা। তারপরেই আছে দিল্লী। এরপর রয়েছে হায়দ্রাবাদ। মেয়েদের দিক দিয়ে তালিকায় এগিয়ে আছে বেঙ্গালুরু, তারপর যথাক্রমে মুম্বাই এবং চেন্নাই।

এছাড়াও তালিকায় কলকাতা শহরও রয়েছে। পরকীয়ার নিয়ে কম গবেষণা হয়নি, তাতে ধরা পড়েছে নানান কারণও।


এ ক্যটাগরির আরো খবর..