বিনোদন ডেস্ক: বরেন্য রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা হাত ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছেন। সিড়ি থেকে পড়ে গিয়ে তার ডান হাত ভেঙে গেছে। রবিবার দুপুরে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজই হাতের অপারেশন করা হবে।
চিকিৎসকরা জানিয়েছেন, অন্য কোথাও গুরুতর আঘাতপ্রাপ্ত হননি তিনি। এদিকে আজ দুপুর ২ টা ৪০ মিনিট থেকে বিকেল ৫ টা পর্যন্ত চ্যানেল আইতে ওয়ালটনের সৌজন্যে গানের উৎসব অনুষ্ঠানে সরাসরি অংশ নেওয়ার কথা ছিলো বন্যার। কিন্তু অনাকাঙ্খিত এ দুর্ঘটনার কারণে এ অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না তিনি।