× Banner
সর্বশেষ
৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’

কেনো মন অকারণ

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১ মার্চ, ২০২০
    বকুল হক

মোঃ মাসুদুর রহমান শেখঃ
কেনো মন অকারণ
    বকুল হক
কেমন জানি লাগছে ভালো
অকারণে জ্বললো আলো
মনের আঙিনায়,
তোমার চুলের গন্ধ এসে
বললো  আমায়  ভালোবেসে
হৃদয়ে আছি তাই।
ফাগুন ঝরা শুকনো পাতা
বাতাসের সাথে কতনা কথা
নূপুর পরা অভিসারী তাল,
খড়খড় খড়, মড় মড় মড়
গোপন প্রিয়ার শব্দ বিরল
চেনা সুর অতিচেনা চিরকাল।
সমীরণ হয়ে চুপিচুপি এসে
দাঁড়িয়েছো খোলা বাতায়ন পাশে
চোখে জল টলমল,
খুব পড়ে মনে কোনো অভিমানে
আমি শুধু জানি কেউ না জানে
তেমনি সেই চোখ জলে ভরা অবিকল।
আনমনে চেয়ে বলি তোমায়
আজো কি তুমি ভোলোনি আমায়?
যেমন ভুলিনি আমি,
তুমিও কি তাহলে আমারই মতন
ফেলে আসা দিন করেছো যতন
ভালোবেসে দিবাযামী।


এ ক্যটাগরির আরো খবর..