× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পার্বত্য চট্টগ্রামে মানসম্মত শিক্ষা নিশ্চিতে সকল পদক্ষেপ নেয়া হবে -পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

          পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, মানসম্মত শিক্ষার মাধ্যমে দুর্গম অঞ্চলে ছাত্রদেরও দক্ষ জনসম্পদে পরিণত করতে সরকার প্রয়োজনীয় সকল প্রদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও উন্নত জাতি গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

          আজ বান্দারবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ছাত্রাবাস, ইউনিয়ন পরিষদ চত্বরে নির্মিত শহীদ মিনার ও ইবতেদায়ি মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

        বিকেলে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক জনসভায় বক্তৃতাকালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। শান্তি চুক্তি সম্পাদনের মাধ্যমে পার্বত্য জনপদে সন্ত্রাসের স্থায়ী সমাধান করে উন্নয়নের যে সুবাতাস বয়ে দিয়েছেন সে ধারা অব্যাহত রাখতে সকল প্রদক্ষেপ গ্রহণ করা হবে। শান্তি চুক্তির ৭২টি ধারার মধ্যে ইতোমধ্যে ৬৩টি বাস্তবায়িত হয়েছে। ৯টি বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

          ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..