× Banner
সর্বশেষ
আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

আগৈলঝাড়ায় ইউপি সদস্য কর্তৃক গর্ভবতী গৃহবধুকে মারধরের অভিযোগ

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় ইউপি সদস্য কর্তৃক এক গর্ভবতী গৃহবধুকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় ওই গৃহবধুকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্টো ওই ইউপি সদস্য গৃহবধুর পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

গৃহবধুর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের মতি মিয়ার ছেলে ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য বরকত উল­াহ মিয়া গতকাল শনিবার সকালে তুচ্ছ ঘটনার জের ধরে রাজ্জাক বেপারীর বাড়ি গিয়ে রাজ্জাক বেপারী ও তার ছোট ভাই স্কুল ছাত্র রাতুল বেপারীকে মারধর করে। রাজ্জাক বেপারীর সাত মাসের গর্ভবতী স্ত্রী কল্পনা বেগম বাধাঁ দিতে গেলে ইউপি সদস্য বরকত উল­াহ মিয়া তাকেও মারধর করে গুরুতর আহত করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউপি সদস্য প্রভাবশালী হওয়ায় উল্টো রাজ্জাক বেপারীর পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..