× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

যৌনাঙ্গ দিয়ে নিঃশ্বাস নেয়া অদ্ভুত প্রাণীর সন্ধান মিলল অস্ট্রেলিয়ায়

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেস্কঃ অদ্ভুত পৃথিবীতে কই কিছুইনা অদ্ভুত, তেমনি এক অদ্ভুত প্রানীর আবিষ্কার করলেন বিজ্ঞানীরা। যৌনাঙ্গ দিয়ে নিঃশ্বাস নেয়া এই প্রাণীর সন্ধান মিলল অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে।

 বিজ্ঞানীরা অদ্ভুত এক প্রাণীর খোঁজ দিলেন। নাম ‘মেরি রিভার টার্টল’। অস্ট্রেলিয়ার পূর্ব প্রান্তের সমুদ্র সৈকতেই শুধুমাত্র দেখা পাওয়া যায় এই প্রাণীদের। মাথায় মো-হক স্টাইলের চুল রয়েছে এই প্রাণীদের। সেই চুলের রং টাও আবার সবুজ। তাই তাকে ‘পাঙ্ক টার্টল’ও বলা হয়ে থাকে।

‘ট্রিহাগার’ নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, দেশটির কুইন্সল্যান্ডের এই প্রাণী নিঃশ্বাস নেয় যৌনাঙ্গ দিয়ে। ফলে, টানা তিন দিন এই প্রজাতির কচ্ছপ পানির তলায় কাটাতে পারে। বিজ্ঞানীরা জানিয়েছেন, মেরি রিভার টার্টল পানিতে ও স্থলে, দুই জায়গাতেই শ্বাস-প্রশ্বাস নিতে পারে। এবং পানির তলায় গিয়ে নিঃশ্বাস নেয়ার প্রক্রিয়ার জন্য এদের ‘বাট ব্রিদার’ও বলা হয়।

বিজ্ঞানীরা আরো জানান, আকারে ৪০ সেন্টিমিটারের মতো হয় এ প্রাণীটি এবং তারা একাধারে পানির তলায় থাকার ফলেই এদের মাচায় গজিয়ে ওঠে শ্যাওলা। ১৯৯০ সালেই এই প্রজাতির কচ্ছপ স্বীকৃতি পায় এক আলাদা ধরনের প্রাণী হিসেবে। কিন্তু, দুঃখের কথা হল, প্রথম ৩০টি বিপন্ন প্রাণির মধ্যে রয়েছে এই মেরি রিভার টার্টল।

সম্প্রতি, লন্ডনের জুওলজিক্যাল সোসাইটি-র একটি বিভাগ ‘এজ’ এই তালিকা প্রকাশিত করেছে। এই প্রাণীটিকে ৬০ ও ৭০ দশকে, মানুষ পুষ্যি হিসেবে রাখতে পছন্দ করত। তার ধাক্কায় এদের সংখ্যা খুবই কমে গেছে। কারণ, এই মেরি রিভার টার্টলদের প্রজনন ক্ষমতা হয় ২৫ থেকে ৩০ বছর বয়সে। যার ফলশ্রুতি, এই কচ্ছপরা হয়ে পড়ছে বিপন্ন প্রজাতির।


এ ক্যটাগরির আরো খবর..