× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

মোদি বাংলাদেশে এলে ছাত্রসমাজের রক্তের গঙ্গা বয়ে যাবে -হুঁশিয়ারি নুরের

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ মোদির মতো সাম্প্রদায়িক ব্যক্তিকে কখনোই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মতো মহৎ অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে দেব না। মোদি বাংলাদেশে এলে ছাত্রসমাজের রক্তের গঙ্গা বয়ে যাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ডাকসু ভিপি নুরুল হক নুর।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে মার্চে শুরু হতে যাওয়া মুজিববর্ষের অনুষ্ঠানে তাকে অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, ‘মোদির মতো সাম্প্রদায়িক ব্যক্তিকে কখনোই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মতো মহৎ অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে দেব না। মোদি বাংলাদেশে এলে ছাত্রসমাজের রক্তের গঙ্গা বয়ে যাবে।

সমাবেশে নুর বলেন, বঙ্গবন্ধু কোনো দলের নেতা নয়। তিনি বাংলার সমস্ত শ্রেণি-পেশার মানুষের নেতা। তিনি বিশ্বের মুক্তিকামী মানুষের নেতা। তার জন্মদিনে কখনোই মোদি আসতে পারে না। মোদির মতো স্বীকৃত সাম্প্রদায়িক একজন দাঙ্গাবাজ যদি জাতির জনক শেখ মুজিবের জন্মবার্ষিকীতে আসে তাহলে বাংলাদেশের মানুষকে অপমান করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অসম্মান করা হবে বলে মন্তব্য করেন নুর। এ সময় তিনি সরকারের প্রতি মুজিববর্ষে মোদিকে না আনার আহ্বান জানান। মোদিকে বাংলাদেশে আনা হলে ছাত্র সমাজকে নিয়ে প্রতিহত করার ঘোষণা দেন ভিপি নুর।

নুর বলেন, ‘মুজিববর্ষের অনুষ্ঠান একটি পবিত্র অনুষ্ঠান। সে জায়গা থেকে বঙ্গবন্ধুর অনুষ্ঠানকে মোদিকে এনে আমরা কলঙ্কিত করতে দেব না। বিজেপি সরকার সন্ত্রাসী সংগঠন আরএসএসের মদদপুষ্ট দাবি করে তিনি বলেন, ভারতের রাজনৈতিক দল বিজেপি দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে ভারতকে একটি কট্টর হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করার জন্য। তাদের এই উগ্র চিন্তা থেকেই তারা মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল।

ছাত্রসমাজকে উদ্দেশ্য করে নুর বলেন, ভারতের যে সাম্প্রদায়িক বিভাজনের প্রভাব যেন বাংলাদেশের না পড়ে সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। একটি চক্র কিন্তু ঘোলাটে পরিস্থিতি তৈরি করে ফায়দা লুটার চেষ্টা করবে। আপনারা যখন কথা বলবেন, বক্তব্য দেবেন। যৌক্তিক ভাষায় সমালোচনা করবেন। ধর্মীয় বিদ্বেষমূলক কোনো কমেন্ট বা পোস্ট করবেন না।

সমাবেশ ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, ছাত্র অধিকার পরিষদের আহবায়ক হাসান আল মামুন, যুগ্ম আহবায় রাশেদ খান, ফারুক হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সমাবেশ শেষে ভাষ্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে আবার রাজু ভাষ্কর্যে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘দিল্লিতে হামলা হলে, জবাব দেবে বাংলাদেশ’, ‘হিন্দু-মুসলিম হয়েছে এক, খুনি মোদি গো ব্যাক’, ‘টেররিস্ট মোদি, গো ব্যাক’সহ বিভিন্ন স্লোগান দেন।


এ ক্যটাগরির আরো খবর..