× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায় ইরান: ট্রাম্প মশা দমনে ওলবাকিয়া পদ্ধতি, যুক্তরাষ্ট্রে নতুন পদ্ধতির প্রয়োগ আগস্টে বঙ্গোপসাগরে নিম্নচাপ, হতে পারে তাপপ্রবাহ ও বন্যা পদ্মশ্রীপ্রাপ্ত যোগগুরু স্বামী শিবানন্দের আবির্ভাব দিবস আজ আজ শনিবার (৮ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কমলগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটি নির্বাচনে আদালতের স্থগিতাদেশ

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজারঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন আদালতের নির্দেশনায় স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (২৬ ফেব্রæয়ারি) হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২০ এর ভোট গ্রহনের নির্ধারিত দিন ছিল। আর এতে সাতজন প্রতিদ্বন্ধি প্রার্থীরা হলেন- আইয়ূব আলী, আক্তার হোসেন পাটোয়ারী, মো: কামরুজ্জামান, শেখ নুরুজ্জামান, হাফেজ মশাহিদ আলী, স্বপন মল্লিক ও মো: হোসাইন আহমদ।

এদিকে হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২০ এর প্রিসাইডিং অফিসার ও কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন স্বাক্ষরিত উমাশিঅ/কমল/এসএমসি/নির্বাচন-২০২০/১০৭৪ নং স্মারকে হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত পত্রে জানানো হয় কেছুলুটি গ্রামের আব্দুল মোছাব্বির ও বড়চেগ গ্রামের রুনা বেগম বাদী হয়ে মৌলভীবাজার সহকারি জজ আদালতে বিগত ১৭ ফেব্রুয়ারি রিট পিটিশন দায়ের করেন। যাহার নং- ১১/২০২০। গত ২৫ ফেব্রুয়ারি উক্ত রিট পিটিশনের শুনানীক্রমে আগামি ১০ মার্চ পর্যন্ত নির্বাচন স্থগিত করার নির্দেশ ও মোকদ্দমার আলোকে হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত করা হলো।

নির্বাচন স্থগিতের বিষয়টি গত মঙ্গলবার রাতে শমশেরনগর বাজার ও আশপাশের এলাকায় নির্বাচনের প্রিসাইডিং অফিসার কর্তৃক মাইকিং করে সর্বসাধারণকে জানিয়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিসাইডিং অফিসার সামছুন নাহার পারভীন বলেন, আইনে যা বলছে সেটাই আমার বক্তব্য। হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সিদ্দিকুর রহমান বলেন, আদালতের নির্দেশনায় ১০ মাচ


এ ক্যটাগরির আরো খবর..