× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

ঠাকুরগাঁও সরিষার বাম্পার ফলন কৃষকের মুখে হাঁসি

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলায় সরিষার বাম্পার ফলন হয়েছে। চারদিকে সরিষার ক্ষেত যেন বাতাসে দুলছে। ফলে কৃষকের মুখে যেন হাসির ঝিলিক।
সূত্র জানায়, উপজেলার ২১টি ইউনিয়নসহ পৌর এলাকায় কৃষকরা সরিষার চাষ করেছে। এবারে অভাবনীয় সাফল্যের আশায় বুক বেঁধেছেন তারা। সরিষা ক্ষেতে চাষীদের চোখে মুখে সেই যেন আনন্দের হাসি।
ভুল্লির কুমারপুর গ্রামের সরিষা চাষী সুজন আলি  জানান, এবার ভালো ফলন হয়েছে। এটি আমার জমির দ্বিতীয় ফসল। এর আগে জমিতে অন্য ফসল ছিল। সরিষা উঠার পর ধান চাষ করব।
মোহাম্মদপুর গ্রামের সরিষা চাষী হামিদুর রহমান  জানান, ৭৫ শতক জমিতে সরিষার চাষ করেছি। ফলন ভালো হয়েছে। আশা করছি ভালো লাভ হবে। তবে সরিষার ফলনে দৃষ্টি যেন জুড়িয়ে যায়।
জামালপুর গ্রামের কৃষক আজাহার আলী জানান, শীতে সরিষা চাষে কোনো সমস্যা হয়নি। ফলন ভালো হয়েছে। প্রতি বিঘায় ছয় থেকে সাত মণ সরিষা উঠতে পারে।
ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  কৃষি বৃধ আফতাফ হোসেন আজানান, এ বছরে ১২ হাজার ৮২০ হেক্টার জমিতে সরিষা চাষ আবাদ হয়েছে। ফলে বেশি জমিতে সরিষা চাষ করা হয়েছে। তবে এবছরে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।


এ ক্যটাগরির আরো খবর..