× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন জাতীয় সংসদ থেকেই ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা শুরু করতে চাই – স্বরাষ্ট্রমন্ত্রী জুনে চালু হবে ই-হেলথ কার্ড – স্বাস্থ্য মন্ত্রী পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে জাহাজ পৌঁছেছে মোংলা বন্দরে পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা সরকারের – পরিবেশ মন্ত্রী বিদেশে কর্মী মারা গেলে মরদেহ দ্রুত দেশে পাঠানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর বরিশালে অভিযানের পরও প্রশ্নবিদ্ধ ডিবি

ভোলায় পুনাকের আয়োজনে মাসব্যাপী শিল্প মেলা উদ্বোধন

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০

কামরুজ্জামান শাহীন,ভোলা: ভোলায় মাসব্যাপী পুনাক শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। মেলায় ৬৫টি স্টল ছাড়াও সার্কাস ও বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে।

শনিবার বিকালে ভোলা জেলা পুলিশের নারী কল্যান সমিতি (পুনাক) এর আয়োজনে ও এসআরটিসিএল’র ব্যবস্থাপনায় পুলিশ লাইন্স মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন ।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মীর মো. শাফিন মাহমুদ। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, এসআরটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দুর রহমান। অনুষ্টান পরিচালনা করেন জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. জাকির হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ লাইন্সের আরআই মকবুল হোসেন সহ জেলা পুলিশের কর্মকর্তা, সদস্য ও পুনাক সদস্যরা।

প্রধান অতিথি পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তার বক্তব্যে বলেন, মেলা আমাদের একটি ঐতিহ্য। এর মাধ্যমে সংস্কৃতির প্রতিফলন ঘটে। তাই এ ঐতিহ্যকে ধরে রাখতে হবে। নিজ দেশের পন্যকে গুরুত্ব দিতে হবে এবং এ জেলার কৃষ্টি কালচারকে সবার সামনে তুলে ধরতে হবে। মেলায় যাতে দর্শনার্থীরা নির্ভিগ্নে কেনাকাটা করতে পারে সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এ সময় তিনি সুন্দরভাবে মেলা পরিচালনার জন্য সকলের সহযোগীতার কামনা করেন। মেলায় ৬৫টি স্টল বসছে। এছাড়াও সার্কাস ও বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিদিন সকাল ১০টায় মেলার শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। প্রথম দিনে উল্লেখ্যযোগ্য দর্শনার্থীদের সমাগম না হলেও আগামীদিন থেকে জমে উঠবে বলে মনে করছেন মেলরা আয়োজকরা।


এ ক্যটাগরির আরো খবর..