× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

কাদিয়ানীদের রাষ্টীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে -আল্লামা শফি

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০

এম এস আর মিরাজ, যশোর: হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, কাদিয়ানীরা অমুসলিম। তাদেরকে রাষ্টীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।

শনিবার যশোরের ঈদগাহ ময়দানে আল-জামিয়াতুল ইসলামিয়া দড়াটানা মাদরাসার ২৫ সালা দস্তারবন্দী ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দাবি করেন। তিনি বলেন, কাদিয়ানীরা মুসলমান নয়। তাদের সাথে কোনভাবেই আত্মীয়তার সর্ম্পক করা যাবে না। বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধসহ অন্য ধর্মের অনুসারীদের মত তাদের থাকতে হবে। মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবে না। কাদিয়ানীদের বিরুদ্ধে শহীদি প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। সাত বিভাগে সম্মেলন করে এদের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। তারপর ঢাকায় মহাসমাবেশ করে প্রধানমন্ত্রীর কাছে রাষ্টীয়ভাবে এদের অমুসলমান ঘোষণা করার দাবি জানানো হবে।

বক্তৃতার আগে তিনি টাইটেল, ইফতা, ইসলামী সাহিত্য ও কুরআনের হাফেজদের মাথায় পাকড়ি পরিয়ে দেন। দড়াটানা মাদরাসার মুহতামিম ও জেলা ফতোয়া বোর্ডের সভাপতি মুফতি মুজিবুর রহমানের সভাপতিত্বে মহাসমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা দারুল উলুম মাদরাসার মুহাতামিম মাওলানা মুশতাক আহমদ ও যশোর রেলস্টেশন মাদরাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল করিম যশোরী। বক্তব্য রাখেন দড়াটানা মাদরাসার নির্বাহী বোর্ডের সম্পাদক তানভিরুল ইসলাম সোহান ও জেলা ইমাম পরিষদের উপদেষ্টা মাওলনা রফিকুল ইসলাম।#


এ ক্যটাগরির আরো খবর..