× Banner
সর্বশেষ
জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ

ঝিনাইদহে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সবুজ হোসেন (৩০) নামের এক কৃষক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৩ জন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সবুজ হোসেন মুরারীদহ গ্রামের ফজলুর রহমানের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, দুপুরে মুরারীদহ গ্রামের মাঠে সবুজ মিয়ার লালিম ক্ষেতের কিছু গাছ খায় একই এলাকার মজিদের ছাগলে। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে গ্রাম্যভাবে মিমাংশা করে দেয়। বিকালে সবুজ মিয়া ও তার চাচাতো ভাই রানা মাঠে কাজ করতে যায়।

সেসময় মজিদসহ আরও কয়েকজন মিলে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে তাদের পিটাতে ও কোপাতে থাকে। তাদের চিৎকারে সবুজের ছোট ভাই শাকিল ও মা আমেনা বেগম ছুটে আসলে তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক সবুজ মিয়াকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..