× Banner

বাংলাদেশ ও ভারতীয়দের দেশে যেতে দেখে কেঁদে ফেলল পাকিস্তানী ছাত্ররা

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

অভিজিটৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ চীনে করোনা ভাইরাস আতঙ্কে প্রতিটা রাষ্ট্র দেশের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রদের ফিরিয়ে নিতে উঠে পড়ে লেগেছে। সম্প্রতি এক ভিডিওতে দেখা যায় বাংলাদেশ ও ভারতীয়দের তাদের দেশে ফিরে যেতে দেখে কেঁদে কেঁদে বিলাপ করেছে পাকিস্তানী ছাত্ররা।

চীনে করোনাভাইরাসে  মৃতের সংখ্যা ৩০৪ হয়ে গেছে। আর এই ভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা ১৪ হাজার পার করেছে। চীনের উহান থেকে ৯৬ ঘণ্টায় ৬৪৭ জন ভারতীয়কে দিল্লীতে নিয়ে আসা হয়েছে। মালদ্বীপের ৭ নাগরিককেও ফিরিয়ে এনেছে ভারত। ভারতীয় ছাত্রদের বাড়ি ফেরা দেখে চীনে ফেঁসে যাওয়া পাকিস্তানিরা নিজদের দেশের সরকারের কাছে সাহায্যের আর্তি জানিয়েছে। আরেকদিকে পাকিস্তান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তাঁরা পাকিস্তানি নাগরিকদের ফেরত আনবে না।

এই ঘোষণার পর ইমরান খান সরকার সমালোচনার মুখে পড়ে যায়। যখন ভারতীয় ছাত্র আর নাগরিকদের সেখান থেকে দেশে ফিরিয়ে আনার জন্য এয়ার ইন্ডিয়ার বিমান পৌঁছায়, সেটা দেখে পাকিস্তানি ছাত্রদের ধৈজ্যের বাঁধ ভেঙে যায়। আর সেটার উদাহরণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও দেখলেই বোঝা যায়।

ওই ভিডিওতে পাকিস্তানের এক ছাত্র বলে, আমরা এখানে দাঁড়িয়ে যাদের চলে যেতে দেখছি তাঁরা সবাই ভারতীয় নাগরিক। এই বাস তাঁদের অ্যাম্বেসির তরফ থেকে পাঠানো হয়েছে। বুহানের বিশ্ববিদ্যালয় থেকে এই ছাত্রদের এয়ারপোর্টে নিয়ে যাওয়া হচ্ছে, আর সেখান থেকে তাঁদের ভারতে নিয়ে যাওয়া হবে। বাংলাদেশের নাগরিকেরাও আজ তাঁদের বাড়ি চলে যাবে। শুধুমাত্র আমরা পাকিস্তানিরা থেকে যাব! আমাদের সরকার বলছে, তোমরা বেঁচে থাক আর মরো, সংক্রমিত হয়ে যাও! আমরা তোমাদের দেশে আনব না। আর তোমাদের কোন সুবিধাও দেবো না।

ওই ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে যে, পাকিস্তানের ছাত্ররা তাঁদের দেশকে কিভাবে দোষারোপ করছে। ভিডিওতে বলা হচ্ছে, ‘পাকিস্তানের লজ্জা হওয়া উচিৎ, আমদের দেশকে ভারতের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিৎ। পাকিস্তান দেখুক, ভারত কিভাবে তাঁদের নাগরিকদের যত্ন নিচ্ছে।

ইমরান সরকারের নজর কাড়তে চীনে ফেঁসে থাকা পাকিস্তানি নাগরিক আর ছাত্ররা এই ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। তাঁদের দাবি হল, পাক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের নাগরিকদের উদ্ধারের জন্য দ্রুত পদক্ষেপ নিক।


এ ক্যটাগরির আরো খবর..