পুরো চীনে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ২ হাজার ৫শত ৯০জন আক্রান্ত হয়েছেন। এদিকে করোনা ভাইরাসের কারণে চীন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে বিভিন্ন দেশ। পাশপাশি করোনা ভাইরাসের উৎপত্তিস্থল উহান শহর থেকেও নাগরিকদের সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ। এদিকে করোনা ভাইরাস নিয়ে ইতিমধ্যে পুরো বিশ্বে জরুরি অবস্থার ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার সিঙ্গাপুর এবং যুক্তরাষ্ট্রের যে সব নাগরিক সম্প্রতি চীন ভ্রমণ করেছে তাদের দেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জানা গেছে, সোমবার অথবা মঙ্গলবার নিজ দেশের নাগরিকদের ফেরানোর জন্য কাজ রাশিয়ার সেনাবাহিনী চীনে কাজ শুরু করবে।