× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

শাহপরীর বাঁধ জলোচ্ছ্বাস ও লবণাক্ততা থেকে রক্ষা করবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

পিআইডিঃ পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, শাহপরী দ্বীপের বাঁধ ২০১২ সালে জলোচ্ছ্বাসে তীব্র ধসের পর সরকার এবার বাঁধ নির্মাণ করেছে যা উখিয়া, টেকনাফের স্থানীয়দেরকে দীর্ঘদিনের জলোচ্ছ্বাস-সহ লবণাক্ত সমস্যা থেকে রক্ষা করবে।

আজ কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী দ্বীপের বাঁধ এলাকা ও বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নিরাপত্তা দৃঢ়করণে নাফ নদীর তীরে বাঁধ এলাকা পরিদর্শনকালে মন্ত্রী একথা বলেন। মন্ত্রী বলেন, এই এলাকা লবণাক্ততার জন্য ফসল আবাদ করতে পারছিলো না যা এই বাঁধ ও তীররক্ষার ফলে ইতোমধ্যে অনেকাংশ নিরসন হয়েছে। এ ছাড়া সারা দেশে সকল চলমান প্রকল্প  দ্রুত সম্পন্নের জন্য ঠিকাদারদের নির্দেশনা রয়েছে এবং কাজের দীর্ঘসূত্রতার জন্য অনেক ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে বিরাজমান পরিস্থিতিতে নাফ নদীর অদূরে এই তীর রক্ষা বাঁধ সীমান্তে বিজিবি টহলেও সহায়তা করবে যা দেশের জাতীয় স্বার্থের জন্য সহায়ক।


এ ক্যটাগরির আরো খবর..