× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

বাংলাদেশিদের আনতে চীনে ৪১৯ সিটের ফ্লাইট পাঠাচ্ছে সরকার

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ চীন থেকে ফিরতে চাওয়া বাংলাদেশিদের ফেরত আনতে বাংলাদেশ বিমানের ৪১৯ আসনের বিশেষ ফ্লাইট আজ বিকেলে ঢাকা থেকে উহানের উদ্দেশে ছেড়ে যাবে।

চীন থেকে ফিরতে চাওয়া বাংলাদেশিদের আনতে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট ঢাকা থেকে উহানের উদ্দেশে ছেড়ে যাবে আজ বিকেল পাঁচটার দিকে। ৪১৯ আসনের এই ফ্লাইটটি চীন থেকে বাংলাদেশিদের নিয়ে দেশে ফিরবে আজ দিবাগত রাত দুইটার দিকে। চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, দেশটিতে বর্তমানে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি রয়েছেন যাদের মধ্যে প্রায় ৪৫০ রয়েছেন উহানে। চীনে করোনাভাইরাস সংক্রমণের কারণে ৩১৪ জন বাংলাদেশি দূতাবাসের কাছে দেশে ফেরার জন্য আবেদন করেছিলেন। অবশেষে আজ তাদের ফিরিয়ে আনা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারের আহ্বানে সাড়া দিয়ে চীনের উহান থেকে শিক্ষার্থীসহ ৩৬১ জন বাংলাদেশে আসার জন্য রেজিস্ট্রেশন করেছে। গতরাতে চীনা কর্তৃপক্ষ এ বিষয়ে ক্লিয়ারেন্স দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, চীন থেকে আসা বাংলাদেশিদের পর্যবেক্ষণের জন্য আশকোনা হজ ক্যাম্পে ১৪ দিন রাখা হবে। এরই মধ্যে হজ ক্যাম্পে আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে।

সম্প্রতি চীনে করোনাভাইরাস মহামারির আকার ধারণ করায় দেশটিতে অবস্থানরত ৫ হাজার বাংলাদেশিদের যারা দেশে আসতে চেয়েছেন, তাদের দেশে আনা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। শুক্রবার চীন থেকে দেশে আসছেন মোট ৩৬১ জন। তাদের মধ্যে ১৮ শিশু ও শিক্ষার্থীসহ মোট ১৯ পরিবারের সদস্য রয়েছেন। তাদের আনতে আজ উহানে যাচ্ছে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট।


এ ক্যটাগরির আরো খবর..