× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

বগুড়া প্রেসক্লাবের নির্বাচনে নয়ন সভাপতি আরিফ সাধারণ সম্পাদক নির্বাচিত

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০

বগুড়া প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী বগুড়া প্রেসক্লাবের ২০২০ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের দুটো প্যানেলের মধ্যে নয়ন-আরিফ প্যানেল জয়লাভ করেছে। বগুড়া সাংবাদিক ইউনিয়ন মনোনিত এই প্যানেলের সভাপতি প্রার্থী মাহমুদুল আলম নয়ন (জনকন্ঠ) ১০৮ ভোট পেয়ে রির্বাচিত হয়েছেন।

এপদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রেজাউল হাসান রানু (বগুড়া), পেয়েছেন ৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে আরিফ রেহমান (এসএ টিভি) ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এপদে তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী সুমনা রায় (চাঁদনী বাজার) পেয়েছেন ৭০ ভোট আর অপর প্রার্থী সবুর শাহ লোটাস (দুরন্ত সংবাদ) পেয়েছেন ৩৯ ভোট।

৩০ জানুয়ারি বৃহস্পতিবার প্রেসক্লাবে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে। এরপর গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক ফলাফল ঘোষনা করেন।

নির্বাচনে অনান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি সহ-সভাপতি পদে আব্দুস সালাম বাবু (আলো প্রতিদিন), আব্দুল মোত্তালেব মানিক (কালের খবর), এস এম কাওছার (সমকাল), যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সিজু (আলো প্রতিদিন), সাজ্জাদ হোসেন পল্লব (প্রভাতের আলো), দপ্তর সম্পাদক শফিউল আযম কমল (জনকন্ঠ), কোষাধ্যক্ষ কমলেশ মোহন্ত শানু (বৈশাখী টিভি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মেহেরুল সুজন (যমুনা টিভি), ক্রীড়া সম্পাদক ইলিয়াস হোসেন (ভোরের দর্পন), পাঠাগার সম্পাদক পদে এইচ আলিম (বণিক বার্তা) , কার্যনির্বাহী সদস্য জে এম রউফ (দেশ টিভি), তানসেন আলম (বাংলা বুলেটিন), মিলন রহমান (ভোরের দর্পন), প্রদীপ ভট্টাচার্য্য শংকর (করতোয়া), আব্দুর রহিম (মুক্তবার্তা/খোলা কাগজ), ইনছান আলী শেখ (নোতুন খবর), লতিফুল করিম (মাই টিভি), প্রবীর মোহন্ত(সংবাদ প্রতিদিন), ফরহাদুজ্জামান শাহী (চ্যানেল২৪) নির্বাচিত হয়েছেন।

এ বগুড়া প্রেসক্লাবের নির্বাচনে বগুড়া সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া নামে পৃথক দুটো সংগঠনের পক্ষ দুটো প্যানেলে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা ভোটযুদ্ধে অবতীর্ণ হয়।


এ ক্যটাগরির আরো খবর..