× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

আসছে রজনী স্ট্যাইল!

admin
হালনাগাদ: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: রজনীকান্তের কারনে চোখ কপালে উঠতে যাচ্ছে ভক্তদের। ‘বাহুবলি’-র সেট ও স্পেশাল এফেক্ট দেখে যদি বিষম লাগে, তাহলে রজনীকান্তের আগামী ছবিতে দর্শকরা নির্ঘাত চমকে যাবে।

তামিল সুপারস্টারের ‘রোবোট’ এর সিক্যুয়েল আসছে ‘রোবট টু’। রোবোট টু-এর বিশেষত্ব হল, ছবিটি তৈরিতে ব্যয় করা হচ্ছে ৩৫০ কোটি রূপি। এখন পর্যন্ত এটাই ভারতের সবচেয়ে বড় বাজেটের সিনেমা।

রজনীকান্তের ‘রোবোট টু’-এ রজনীর সহ-অভিনেতা হিসেবে প্রন্তাব দেওয়া হয়েছিল হলিউড সুপারস্টার আর্নল্ড সোয়ার্জনেগারকে। কিন্তু পারিশ্রমিক নিয়ে জটিলতায় তিনি রাজি হননি। সেই জায়গায় থাকছেন অক্ষয় কুমার।

সম্প্রতি চেন্নাইয়ে সিনেমার কলাকুশলীরা একটি সাংবাদিক বৈঠকে জানান, সোয়ার্জনেগার ‘রোবট টু’ নিয়ে খুবই উৎসাহী ছিলেন। কিন্তু তাঁর পারিশ্রমিক নিয়ে সমস্যা দেখা দেয়। এই সিনেমার জন্য তিনি ১২০ কোটি রূপি পারিশ্রমিক চেয়েছিলেন। কিন্তু প্রযোজনা সংস্থা এতো অর্থ দিতে রাজি নয়। তাই অক্ষয়কেই প্রস্তাব দেওয়া হয়।

‘রোবোট টু’-এর ভিস্যুয়াল এফেক্টের দায়িত্বে রয়েছেন শ্রীনিবাস মোহন। ‘বাহুবলি’-তেও শ্রীনিবাস মোহনই কাজ করেছিলেন। সঙ্গীত পরিচালনা করছেন এ আর রহমান। সব মিলিয়ে বিগ বাজেটের রজনী স্ট্যাইল।


এ ক্যটাগরির আরো খবর..