× Banner
সর্বশেষ

দেশের সব জেলাকে রেল সংযোগ এর আওতায় আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

দেশের সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা প্রদান করেছেন  বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বেগম লুৎফুন নেসা খানের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, অতিসম্প্রতি কয়েকটি কারণে বাংলাদেশ রেলওয়েতে দুর্ঘটনা সংঘটিত হচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। কারণগুলোর মধ্যে রয়েছে- জনবল সংকটের কারণে ট্র্যাক, কোচ, ব্রিজ ইত্যাদি মেইনটেন্যান্সের অভাব, অবৈধ লেভেল ক্রসিং গেট দিয়ে অনিয়ন্ত্রিত সড়কযান পারাপার, লাইনে বসানো রেল ভাঙ্গা পাওয়া, লাইন চ্যুতি, অত্যাধিক বন্যার কারণে ট্রেন চলাচল বিচ্ছিন্ন হওয়া, দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ইত্যাদি দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..