× Banner
সর্বশেষ
অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ফরিদপুরে হাতুড়িপেটায় যুবকের মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে হোটেলে কাজ করার সময় স্থানীয় কয়েকজন যুবক রাব্বিকে হাতুড়ি দিয়ে বেদমভাবে পিটায়। চিকিৎসাধীন অবস্থায়  মেডিকেল কলেজ হাসপাতালে  মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাব্বি (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রাব্বি শহরের আলীপুর গোরস্থান মোড়ের নিকট অবস্থিত তার মামা বিল্লাল হোসেনের হোটেলে কাজ করতেন। তিনি আলীপুর শাপলা সড়কের মৃত নূরু শেখের ছেলে।
কোতয়ালী থানার এসআই বেলাল হোসেন জানান, গত ১০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় ওই হোটেলে কাজ করার সময় স্থানীয় কয়েকজন যুবক রাব্বিকে হাতুড়ি দিয়ে বেদমভাবে পিটায়। এতে গুরুতর আহত হলে তাকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এসআই বেলাল হোসেন জানান, মাদক সংক্রান্ত ঘটনার জের ধরে রাব্বির উপর এ হামলা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
রাব্বির মামা ও ওই হোটেলের মালিক বিল্লাল জানান, হোটেলে এসে ওই যুবকেরা রুটি চাইলে রাব্বির একটু দেরি হয়। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা হাতুড়ি নিয়ে এসে রাব্বিকে বেদমভাবে পিটায়।
এ  ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিলো। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..