× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে ফলের তুলনা নেই

Biswajit Shil
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯

গায়ের রং যেমনই হোক, মুখের উজ্জ্বল্য কিন্তু আত্মবিশ্বাস বাড়ায়।  ফর্সা, মেদহীন চেহারা আর এক ঢাল চুল থাকলেই, বলা হয় আউট অব ফ্যাশন। তবে মসৃণ, উজ্জ্বল ত্বকের কদর সব সময়েই রয়েছে।

একুশ শতকে আমাদের দেশের অধিকাংশ তরুণ তরুণীই প্রসাধনী বর্জনের বিরুদ্ধে। প্রথমত প্রতিদিনের জীবনযাপনে সময় থাকে না, তার ওপর নানা প্রসাধনী সংস্থার পণ্যে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ থাকে। তার চেয়ে প্রাকৃতিক উপায়ে ত্বকের উজ্জ্বল্য ধরে রাখার দিকেই ঝুঁকছে আজকের প্রজন্ম। এমন বেশ কিছু খাবার আছে, যা মুখে মাখলে মুখ উজ্জ্বল হয় অনেক।
ফল ব্যবহার করে প্রতিদিন মাত্র ১০ মিনিটের রূপচর্চায় কয়েক সপ্তাহের মধ্যেই ত্বকের উজ্জ্বলতা ফিরে পেতে পারেন।

জেনে নেই রূপচর্চায় ফলের ব্যবহার কীভাবে হয়?

পাকা পেঁপে
পেঁপেতে আছে ভিটামিন এ, বি এবং সি। ত্বকের জ্বালা ভাব কমানোর জন্য পাকা পেঁপের জনপ্রিয়তা অনেক। এছাড়াও ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জনিত সমস্যা দূর করে পাকা পেঁপে।

পাকা পেঁপের ব্যবহার
# পাকা পেঁপে চটকে মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট, এটি রোদে পোড়া ত্বকে দারুণ কাজ করে। এছাড়া ত্বকে ছত্রাকের সংক্রমণ থাকলে তাতেও কার্যকরী।
# শুষ্ক ত্বকে চামড়া উঠলে পাকা পেঁপে চটকে তাতে পরিমাণমত কাঠবাদামের তেল অর্থাৎ আমন্ড ওয়েল মিশিয়ে লাগিয়ে রাখুন ১০ মিনিট, এরপর নরম তোয়ালে দিয়ে মুছে ফেলুন।

লেবু 
ভিটামিন সি আর অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর লেবু কাজ করে প্রাকৃতিক ব্লিচ হিসেবে। ত্বক পরিষ্কারের পাশাপাশি ত্বকের নানা ধরণের দাগ দূর করতে দারুণ কার্যকর এই ফলটি।

লেবুর ব্যবহার 
# তৈলাক্ত ত্বকে যদি কালো দাগ কিংবা ব্রণের দাগ থাকে, তাহলে গোলাপ জলের সঙ্গে লেবুর রস মিশিয়ে লাগিয়ে রাখুন ১০ মিনিট।
# ত্বক যদি শুষ্ক হয় তাহলে গোলাপ জলের স্থানে ব্যবহার করুন নারকেল তেল, দাগের বিরুদ্ধে কাজ করবে।

ডালিম
প্রতিদিনের ধুলোবালি আর কড়া রোদে ত্বকের অনেক ক্ষতি হয়, এক্ষেত্রে ডালিমের রস বেশ উপকারী। ডালিমে রয়েছে ভিটামিন সি ও কে, যা ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে।

ডালিমের ব্যবহার 
# ডালিম ছেঁচে রসটুকু নিন, আক্রান্ত স্থানে তা লাগিয়ে রাখুন ১০ মিনিট।
# ১ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ ডালিমের রস, ১ চা চামচ লেবুর রস ও ১ চা চামচ মুলতানি মাটি একসঙ্গে মিশিয়ে লাগিয়ে রাখুন ১০ মিনিট। তৈলাক্ত ত্বকের দাগছোপ দূর করবে এই প্যাকটি।
# আপনার ত্বক শুষ্ক হলে মুলতানি মাটির বদলে দুধ অথবা মধু দিয়ে এই প্যাকটিই ব্যবহার করতে পারবেন।


এ ক্যটাগরির আরো খবর..