× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনা আরো উন্নত করতে ১০ দফা পরিকল্পনা গ্রহণ

admin
হালনাগাদ: সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

            আগামী বছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনা আরো সহজ ও উন্নত করতে সংশ্লিষ্ট সকলের সাথে পরামর্শ করে ১০ দফা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।  বলেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ।

            প্রতিমন্ত্রী গতকাল লন্ডনের হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী World Hajj & Umrah Convention এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধিদলের দলনেতা হিসেবে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

            প্রতিমন্ত্রী যে ১০ দফা পরিকল্পনার কথা তুলে ধরেন সেগুলো হলো :

১. সৌদি সরকারের  Route To Makkah Initiative এর আওতায় বাংলাদেশের শতভাগ হজযাত্রীর ইমিগ্রেশন বাংলাদেশে করানো,

২. হজযাত্রীদের লাগেজ ব্যবস্থাপনা আরো দ্রুত ও উন্নত করা,

৩. বাংলাদেশি হজযাত্রীর কোটা বাড়ানো,

৪. হজের ব্যয় কমানো,

৫. সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা বাড়ানো,

৬. হজ ও ওমরাহ আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা,

৭. জেদ্দা ও মদিনা এয়ারপোর্টে হজ যাত্রীদের অপেক্ষার প্রহর কমানো,

৮. সব দেশের হাজিদের সুবিধার জন্য মিনার আয়তন বাড়াতে রাজকীয় সৌদি সরকারকে আনুষ্ঠানিক আহ্বান জানানো,

৯. মাশায়ের মোকাদ্দাসায় হাজিদের সুবিধা বৃদ্ধি করা এবং

১০. আল্লাহ’র মেহমান হাজিদের খাবার সরবরাহে সৌদি আরবের প্রাইভেট কোম্পানিগুলোর বাধ্যবাধকতা বন্ধ করা।

            ডড়ৎষফ ঐধলল ্ টসৎধয ঈড়হাবহঃরড়হ -এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহসিন তোতলা, নাইজেরিয়ার ন্যাশনাল হজ এন্ড ওমরাহ কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ বশির, স্বাগতিক যুক্তরাজ্য, সৌদিআরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান-সহ প্রায় ২৫টি দেশের প্রতিনিধি এ সম্মেলনে অংশগ্রহণ করেন।

            উল্লেখ্য, British Hajj & Umrah Council -এর সহযোগিতায় বিভিন্ন সরকারের হজ মিশন এবং হজ ও ওমরাহ এজেন্সিজ এসোসিয়েশন-এর প্রতিনিধিরা এ Convention -এ অংশগ্রহণ করে পূর্ববর্তী বছরের হজ ও ওমরাহ কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা বিনিময় করেন এবং লব্ধ অভিজ্ঞতার আলোকে ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে পরিকল্পনা গ্রহণ করে থাকেন।

            যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবিএম আমিন উল্লাহ নূরী ও যুক্তরাজ্যে নিযুক্ত কাউন্সিলর (রাজনৈতিক) দেওয়ান মাহমুদুল হক  এ সম্মেলনে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..