× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

মাগুরায় পৌরসভা নির্বাচনে সামনে রেখে জমে উঠেছে প্রচার প্রচারণা

admin
হালনাগাদ: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

মাগুরা থেকে আব্দুস সালেক মুন্না: মাগুরায় পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়রসহ কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারণা চলছে জমজমাট।

পৌরসভার ৪-৫ ও ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলহাজ্জ্ব আব্দুল কাদের গনি মোহন (পানির বোতল) মার্কা প্রতীক নিয়ে গতকাল শনিবার মাগুরা পারনান্দুয়ালী এলাকার মুন্সীপাড়া, শেখ পাড়া, পূর্বপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন। এই ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ মিরা বেগম আশা (কাঁচি প্রতীক নিয়ে) পারান্দুয়ালীর মুন্সী পাড়া, শেখ পাড়া, পূর্ব পাড়া, বিশ্বাস পাড়া, গোরস্থান পাড়ায় বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। কাউন্সিলর প্রার্থী মিরা বেগম জানান, এবার আমি এই ওয়ার্ডের নতুন কাউন্সিলর হিসেবে মানুষের কাছে ভোট প্রার্থনা করছি। মানুষের ভালোবাসা ও এই এলাকার মানুষের কাছে ভালো ভোট পাব বলে আশা করছি এবং এ ওয়ার্ড থেকে আমার জয় হবে বলে মনে করছি।

উল্লেখ্য, মাগুরা পৌরসভার এবার ৯টি ওয়ার্ডে ৪৬ জন পুরুষ কাউন্সিলর ও ১১ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ নির্বাচনে মাগুরা পৌরসভার ৩২টি কেন্দ্রে ৬৫ হাজার ৮’শত ৫৯ জন ভোটার ভোট প্রদান করবেন। আগামী ৩০ ডিসেম্বর এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..