× Banner
সর্বশেষ
আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

লক্ষ্মীপুরে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়; এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৯’ পালিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টায় ‘নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতামূলক লিপলেট বিতরণ করেন নিসচা’র সদস্যরা। একই সময় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে পৃথক আরেকটি র‌্যালি বের করা হয়।

পৃথকভাবে অনুষ্ঠিত র‌্যালি দুটি চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার আফজাল সড়কের মোড় থেকে শুরু করে বাসস্ট্যান্ড চত্তরে এসে সমাবেশে মিলিত হয়। র‌্যালি ও সমাবেশে পরিবহন মালিক-শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণির লোকজন অংশগ্রহণ করেন।

‘নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা শাখার আহ্বায়ক, সাংবাদিক মো. আলী হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন-চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম, স্থানীয় চেয়ারম্যান ও নিসচা’র উপদেষ্টা নুরুল ইসলাম বাবুল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ছাবির আহম্মেদ, চন্দ্রগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, বাজার কমিটির কোষাধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, নিসচা’ চন্দ্রগঞ্জ থানা শাখার ১ম যুগ্ম আহ্বায়ক সমীর কর্মকার, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক বাবু গৌতম মজুমদার প্রমূখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন, নিচসা’ চন্দ্রগঞ্জ থানা শাখার সদস্য সচিব মো. বাবুল হোসেন।

সমাবেশে বক্তারা জাতীয় নিরাপদ সড়ক দিবসের মূল প্রতিপাদ্য বিষয় তুলে ধরে বলেন, সড়ক দুর্ঘটনা এবং মানুষের মৃত্যু শূন্যের কোটায় নামিয়ে আনতে হলে সবাই ট্রাফিক আইন মেনে চলতে হবে। এর জন্য প্রয়োজন পথচারীসহ সর্বসাধারণকে সচেতন হওয়া। আমরা সচেতন না হলে কখনই নিরাপদ সড়ক বাস্তবায়ন হবে না।


এ ক্যটাগরির আরো খবর..