× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চার মাসের মধ্যে উন্নয়নমূলক পদক্ষেপ না নিলে কালো তালিকায় যেতে পারে পাকিস্তান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯

পাকিস্তানকে ২০২০-র ফেব্রুয়ারির মধ্যে পুরো অ্যাকশন প্ল্যান সম্পূর্ণ করতে হবে। তার মধ্যে উন্নয়ন মূলক পদক্ষেপ নিয়ে দেখতে হবে পাকিস্তানকে। আর তা না করলে পাকিস্তানের বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা নেওয়া হবে। জানালেন ফিনান্সিয়াল একশন টাস্ক ফোর্স।

গত সেপ্টেম্বর মাসের ১৮ তারিখ শেষ হওয়া একটি বৈঠকে FATF একটি বিবৃতি দিয়ে জানিয়েছিল, পাকিস্তান, ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশগুলি চরম অর্থনৈতিক সংকটে ভুগছে। এমতঅবস্থায় পাকিস্তানকে যদি কালো তালিকাভুক্ত করা হয় তাহলে বিশ্ব অর্থনীতির বাজারে বড়সড় ধাক্কা খাবে ইমরানের দেশ।

আপাতত গ্রে লিস্টে আছে পাকিস্তান। অর্থাৎ যেসব দেশ আর্থিক দুর্ণীতি সামলাতে সক্ষম নয়, তাদের এই ধরনের তালিকায় রাখা হয়। ২৭ টি ক্ষেত্রে মাত্র ৫ টাতে উতরোতে পেরেছে পাকিস্তান। পাশ করেনি ২২টি-তেই।

১৯৮৯ সালে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নজর রাখার জন্যে এই সংস্থা এফএটিএফ প্রতিষ্ঠা করা হয়। এটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদে মদত দিয়ে অর্থ জোগানো এবং সন্ত্রাস সংক্রান্ত অন্যান্য আশঙ্কার বিরুদ্ধে লড়াই করার জন্যই তৈরি করা হয়েছিল।

গত বছরের জুনে প্যারিসের এই নজরদারি সংস্থাটি পাকিস্তানকে গ্রে তালিকা অর্থাৎ ধূসর তালিকায় রাখে এবং ২০১৯ সালের অক্টোবরের মধ্যে সন্ত্রাসবাদ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্যে ওই দেশকে সময় দেয়। সেইসঙ্গে এই সতর্কবার্তাও দেওয়া হয় যে পাকিস্তান প্রয়োজনীয় পদক্ষেপ না করতে পারলে তারও ইরান এবং উত্তর কোরিয়ার সঙ্গে কালো তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালের শুরুতে ফ্যাটের প্রেসিডেন্ট মার্শাল বিলিংগস্লিয়া বলেছিলেন, সন্ত্রাসদমন সহ অন্যান্য বিষয়ে পাকিস্তান ফ্যাটের নিয়ম মেনে চলছেনা। ফলে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের পাশে দাঁড়াতে চাইছেনা কোনও দেশই। এমত অবস্থায় আজ যদি পাকিস্তানকে গ্রে লিস্ট থেকে বাদ দিয়ে কালো তালিকায় ফেলা হয় তাহলে অর্থনীতিতে ভরাডুবির মুখে পড়বে পাকিস্তান। এমনটাই মনে করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..