× Banner
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু -বিমান মন্ত্রী রাতের আধাঁরে সামাজিক বনায়নের গাছ লুট বাঁশখালীকে বন্যা মুক্ত করতে টেকসই বেড়িবাঁধ ও খাল পুনঃখননের আশ্বাস ত্রাণমন্ত্রীর চিকিৎসকদের পেশাদারিত্বে রাজনীতি যেন প্রভাব না ফেলে: প্রধানমন্ত্রী ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময়

রাজধানি থেকে নির্যাতিত শিশু গৃহকর্মী উদ্ধার

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্ট: বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর দারুস সালাম এলাকার একটি বাসা থেকে সুমাইয়া নামে ১২ বছর বয়সী নির্যাতিত এক শিশু গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ।

শিশু সুমাইয়ার বাড়ি পটুয়াখালী সদরে। পাঁচ মাস ধরে দারুস সালামের ১০ নম্বর রোডের মহিবুল্লাহর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো সে। রাত ১টার দিকে পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।

দারুস সালাম থানার ডিউটিরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাসুদ মিয়া জানান, ওই বাসার গৃহকর্তার স্ত্রী মরিয়ম প্রায়ই সুমাইয়াকে মারধর করতো। প্রতিবেশীরা প্রায়ই সুমাইয়ার চিৎকার শুনতো।

বৃহস্পতিবার আবারও নির্যাতন করতে থাকলে স্থানীয় লোকজনের পুলিশকে বিষয়টি অবহিত করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করে। উদ্ধারের সময় সুমাইয়ার মুখে খুনতির দাগ, হাত ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পুলিশের অভিযানের আগেই গৃহকর্তা মহিবুল্লাহ ও তার স্ত্রী মরিয়ম পালিয়ে গেছে। রাতেই তাদের নামে থানায় মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..