× Banner
সর্বশেষ
দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে – আসাদুল হাবিব দুলু খাল হচ্ছে কৃষকের প্রাণ,ফসলের প্রাণ: আনিসুর রহমান খোকন এমপি বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সংস্কারের অভাবে আড়পাড়া গ্রামীন পাকা রাস্তার বেহাল দশা শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই – এমপি মোস্তাফিজুর রহমান শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আশাশুনিতে নেশার জগতে নতুন সংযোজন “ডান্ডি”

admin
হালনাগাদ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি, : আশাশুনিতে এখন সর্বনাশা মরণ নেশা ডান্ডি সেবনে শতশত শিশুরদের জীবন যাচ্ছে অন্ধকার পথে। সর্বনাশা মাদকের ছোবলে যুবক ও বয়স্কদের পাশাপাশি আসক্ত হয়ে পড়ছেন আশাশুনির শতশত শিশু ও যুবক। এসব শিশু ও যুবকরা মাদকে নির্ভর হয়ে চলে যাচ্ছে অন্ধকার জীবনে। যাদের বেশির ভাগের বয়স ১০ থেকে ২৫ বছরের মধ্যে। দেশে নেশার বাজারে প্রতিনিয়তই যোগ হচ্ছে নতুন নতুন নেশার নাম। যেমন-হেরোইন, মদ, গাঁজা, ফেনসিডিল, ইয়াবার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পলিথিন আর গামের (টলুইন) সমন্বয়ে তৈরি নতুন নেশা ‘ডান্ডি’সেবীদের সংখ্যা।

জানা গছে, পলিথিন ব্যাগের ভিতরে ‘আইকা’ বা জুতোয় ব্যবহৃত এক ধরনের আঁঠা ব্যাগের ভীতরে ঢুকিয়ে কয়েক বার ঝাঁকি দিলেই প্রস্তত “ডান্ডি”। এর পর শুধু নাক লাগিয়ে ঘ্রাণ নেয়া। কম দামের এ নেশার নাম ডান্ডি। ‘ডান্ডি’ নামে অধিক পরিচিত নেশাটি স্বল্প মূল্যের কারণে শিশু,যুবক ও ছিন্নমূল নারী-পুরুষ সবচেয়ে বেশি আসক্তে ঝুকিয়ে পড়ছে এই নেশায়। এ ডান্ডি নেশা এখন আশাশুনি রাস্তা-ঘাট ও নির্জন এলাকায় চলছে নির্বিঘেœ সেবন। বুধহাটার শশ্মান ঘাট এলাকা,কাছারিবাড়ী,গোলাবেড়,শে^তপুর জোড়া আম তলা এলাকা,বল ফিল্ড,ইঁভাটা সংলগ্ন,বুধহাটা সোনালী সিনেমা হল এলাকা,কুল্যার মোড় এলাকায় এর ব্যাপকতা লাভ করেছে।এসব নেশাখোররা আবার উঠতি মস্তানে পরিনত হচ্ছে কেইকেউ।

আশাশুনির এসব নেশাখোর রা নিজেদের বাঁচিয়ে রাখতে পেশা হিসেবে বেছে নিয়েছে, ময়লা- আবর্জনা থেকে বোতল ভাঙারি খোঁজা, কাঁচা বাজারের কুলি, হোটেলে পানি দেওয়া, হোটেল বয়, ভিক্ষাবৃত্তি, পরিবহনের কাজ, ভাসমান যৌনকর্মী, মাদক বিক্রেতা, মাদক গ্রহণ করা, ধান্দাবাজ, চুরি করা ও পকেট কাটার মত ভয়াবহ অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। ডান্ডি নেশার সাথে
জড়িত অধিকাংশ নাম পরিচয় হীন উঠতি বয়সের যুবক।এদের অধিকাংশ সময় কাটে অলস আড্ডায় নতুবা রাস্তার মোড়ে চায়ের দোকানে।

অনেকেরই নাম আছে কিন্তু পরিচয় নেই। খোঁজ নিয়ে জানা যায়, তাদের সবাই মাদকাসক্ত। বিভিন্ন ধরনের সস্তা নেশায় আসক্ত তারা। এসব নেশাগ্রস্তরা মাদক সেবনের টাকা যোগান দিতে অনেক সময় জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাই, এমন কি দিনমুজুর কৃষক ও ভিক্ষুককে কিল ঘুষি দিয়ে, টাকা ছিনিয়ে নিয়ে তারা নেশা করছেন । এছাড়া নানা ধরনের আইনি অপরাধে তারা জড়িয়ে যাচ্ছে।

ডান্ডি-সেবন করলে কি হয় এমন প্রশ্নের জবাবে জানা যায়, ডান্ডি সেবনের পর প্রচুর ঘুম আসে এবং ক্ষুধামান্দ্য দেখা যায়। ডান্ডি নেওয়ার ফাঁকে পলিথিনের ভেতরে জুতো কিংবা ফোমের কাজে ব্যবহৃত আঠা রয়েছে। এই আঠা থেকে একধরনের গন্ধ বের হয়। ওই গন্ধ বারবার টানলে নেশা হয়। এতে মাথা ঝিম ঝিম করে। নেশায় মনে হয় আকাশে উড়ছি।গ্রামগঞ্জের ছোট বড় দোকান সহ হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায় সলিউশন গামের কৌটা ‘ডান্ডি’। জুতো পলিশওয়ালা, মোটরসাইকেল বা সাইকেল মেরামতের দোকানিদের কাছ থেকেও এটা কিনে নেয় তারা। এটা ২০ টাকা বিক্রি হলেও এখন তা ৮০ থেকে ৯০ টাকায় দোকানিরা বিক্রি করছেন বলে জানা গেছে।

মনোরোগ বিশঞ্জের কাজ থেকে জানা যায়, ডেনড্রাইট (ডান্ডি) স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। জুতো তৈরির আঠায় টলুইন নামের একধরনের তরল পদার্থ থাকে, যা বাষ্পীভূত হয়ে নিশ্বাসের সঙ্গে
সেবনকারীদের দেহে ঢোকে। টলুইন সেবনে ক্ষণস্থায়ীভাবে ঝিমুনি, মাথাব্যথা, ক্ষুধা না লাগা ও নিয়ন্ত্রণহীনতার উদ্রেক করে। নিয়মিত এ নেশা গ্রহণে লিভার, কিডনিসহ ব্রেইনের গুরুত্বপূর্ণ অংশ নিষক্রিয় করে ফেলে ডান্ডিসেবীদের। বেনজিন মিথাইলের প্রভাবে মস্তিস্ক বিকৃতির আশঙ্কা রয়েছে শতভাগ।


এ ক্যটাগরির আরো খবর..