× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

অসুস্থ লুৎফর রহমান জর্জ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫

বিনোদন প্রতিবেদক: লুৎফর রহমান জর্জ বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় রাজধানীর বারডেম হসপিটালে ভর্তি রয়েছেন। বান্দরবানে কালের পুতুল সিনেমার শুটিংয়ে থাকা অবস্থায় কিছুটা অসুস্থ অনুভব করেন তিনি।

এর পর ঢাকায় এসে ডাক্তারের পরামর্শে গত ১৪ ডিসেম্বর, রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন।

ডা. জাফর লতিফের অধীনে চিকিৎসাধীন এ অভিনেতা বলেন, ‘ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় থ্রিলার সাসপেন্স সিনেমা কালের পুতুল’র শুটিংয়ে গিয়েছিলাম। সেখান থেকে ঢাকায় ফেরার পরই অসুস্থ অনুভব করি। এর পর ৯ ডিসেম্বর, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করি। তারপর ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তি হই। ডাক্তার কিছু টেস্ট দিয়েছেন। এখন সেগুলো করা হচ্ছে। আগামীকাল টেস্টগুলোর রিপোর্ট দিবে। এরপর বাকি বিষয়গুলো বোঝা যাবে। এমনিতে বড় কোনো সমস্যা নেই।’

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা কোথাও কেউ নেই নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান জর্জ। হুমায়ূন আহমেদের প্রথম চলচ্চিত্র আগুনের পরশমনি দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে লুৎফর রহমান জর্জের। ছোট পর্দায় নিয়মিত অভিনয় করলেও বেছে বেছে চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। এ ছাড়া বেশ কিছু টিভি নাটকে অভিনয় করেছেন তিনি।

 


এ ক্যটাগরির আরো খবর..