× Banner
সর্বশেষ
২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক

রাজারহাটে ছকিনার কুকুরের সঙ্গে বসবাস

Kishori
হালনাগাদ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯

রমেশ চন্দ্র সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : সবাই তাকে ছকি পাগলী নামে চেনে। তার আসল নাম ছকিনা খাতুন(২৮) হলেও তিনি ছকি পাগলী নামেই খ্যাত। রাজারহাট বাজারে তার সার্বক্ষণিক অবস্থান। ঠিক কতদিন আগে তিনি রাজারহাট বাজারে এসেছেন কিংবা কোথা থেকে এসেছেন তা বলা মুশকিল। তবে লোক মুখে শোনা যায় ১৫/২০ বছরের কম না।

তিনি উন্মাদ না হলেও একেবারেই অপ্রকৃতিস্থ নয় তাও না। তার জীবন চলে ভিক্ষাবৃত্তি করে। তবে মাঝে মধ্যে তাকে অন্যের বাড়িতে কাজ করতে দেখা যায়। সব সময় সবার কাছে ভিক্ষা না চাওয়া তার একটি অন্যতম বৈশিষ্ট্য। এ রকম দিশাহীন মানুষ গুলো সমাজের আনাচে কানাচে বসবাস করলেও কারো ক্ষতি কিংবা চুরি যে করে না এটা ছকির ক্ষেত্রেও প্রযোজ্য।

এভাবে ছকি তার দীর্ঘ জীবন অতিবাহিত করলেও সম্প্রতি তার জীবানাচরনের ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। হাট বাজার কিংবা রাস্তার ভাসমান কুকুর গুলো এখন তার নিত্য দিনের সঙ্গী। কুকুরের সাথে তার অবাদ বিচরণ ও নিদ্রাযাপন নিত্য নৈমিত্তিক ব্যাপার। প্রতিদিন ভিক্ষা করে যা আয় করে তার প্রায় ৭০ ভাগ কুকুরের পিছনে ব্যয় করেন। ১০/১২ টি কুকুরের খাদ্যের জোগানদাতা ছকি পাগলী এক দন্ড কুকুর ছাড়া চলতে পারেন না।

প্রত্যেহ ভোর বেলা থেকেই শুরু হয় কুকুরের প্রতি সেবাযত্ন। কুকুর গুলোকে আদরযত্ন, খাওয়ানো,কোলেপিঠে নেওয়া ও কুকুরের সাথে ঘুমানো এখন তার জীবনের বিরাট একটি অংশ।যা এলাকায় ব্যাপক সাড়া জাগিছে। বিষয়টি অনেকের কাছে অবাস্তব বলে মনে হলেও তার কাছে এটাই বাস্তব। রাজারহাট আদর্শ মহিলা কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক অনন্ত চন্দ্র রায় জানান, মানুষের মনোজগৎ বড় বিচিত্র। কারো সংগে কারো মতের মিল হলেই প্রেম হয়ে যায়। সেটা মানুষের সাথেই হউক কিংবা অন্য কোনো প্রাণীর সাথেই হউক।


এ ক্যটাগরির আরো খবর..