× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পানির অভাবে পাট চাষীরা পাট নিয়ে বিপদে

Kishori
হালনাগাদ: বুধবার, ২৮ আগস্ট, ২০১৯

মধুখালী প্রতিনিধিঃ বাংলাদেশের মধ্যে পাটচাষে যে কয়টি জেলা বিখ্যাত তার মধ্যে ফরিদপুর জেলা একটি। তাই ফরিদপুর জেলার মধ্যে মধুখালী উপজেলার চাষীরা পাট জাগ দেওয়া নিয়ে পানির অভাবে বিপদে আছে।

এর মধ্যে উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর ভেল্লাকান্দী, ডুমাইন, লক্ষীপুর, রাজধরপুর, গড়িয়াদহ গ্রামের পাটচাষীরা কাচা পাট নিয়ে বেশী বিপদে। তার একমাত্র কারন রাজধরপুর ও ভেল্লাকান্দী গ্রামের মোঃ আলী মোল্যার বাড়ীর পূর্বপাশে খালের সাথে কালভার্ট উচু হওয়ার কারনে এই সমস্যা। তাছাড়া নদীর পানি অতিরিক্ত বৃদ্ধি না হওয়ার কারনে বেশী সমস্যা

কারন এ বছর দেখা যায় বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধি কম। তাই নদীর পানি এই সকল গ্রামে নিতে হলে ঐ কালভার্টের পাশে রাস্তা কেটে দেওয়া অতি জরুরী । তাহলে নদীর পানি ঢুকবে ও কৃষক বাচঁবে। আর কৃষক না বাচঁলে দেশের ক্ষতি হবে। তাই এই সকল গ্রামের মানুষের প্রানের দাবী, আমাদের সমস্যার কথা চিন্তা করে ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম) এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা মনোয়ার যেন সরেজমিনে এসে আমাদের এই সমস্যা সমাধান করেন।


এ ক্যটাগরির আরো খবর..