× Banner
সর্বশেষ
শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ 

বিজয় দিবসে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ বিজয়ের ৪৪ বছর উদযাপনে আজ মেতে উঠেছিল গোটা জাতি। রাজধানীতে বিজয় উৎসব রঙের দ্যুতি স্পর্শ করে গেছে নগরমানুষের হৃদয়কে। জাতীয় সংগীত আর শপথের মধ্য দিয়ে স্মরণ করা হলো সেই বীর সন্তানদের। যাদের জন্য আজকের এই বাংলাদেশ।

ঘড়ির কাঁটা আর ৪টা ৩১ বাজার সাথে সাথে সমস্বরে লাখো কণ্ঠ ধ্বনিত হয় জাতীয় সংগীত। মার মুখ যেন আর মলিন না হয় সেই শপথই নেয়া হয় সোহরাওয়ার্দী উদ্যানে গণজাগরণ মঞ্চের আয়োজন থেকে। যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশের অঙ্গীকার ছিল সবার কণ্ঠে।

একই জায়গায় একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের প্রতীকী অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ক্ষণ তুলে ধরে সেক্টর কমান্ডারস ফোরাম। শপথ নেয়া হয় জঙ্গিবাদমুক্ত সোনার বাংলাদেশের।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে ছায়ানটের ৪ হাজার শিক্ষক-শিক্ষার্থীদের কণ্ঠে উঠে আসে জাগরণের গান। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরতে এ আয়োজন বলে জানান ছায়ানটের সাধারণ সম্পাদক। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নেন।


এ ক্যটাগরির আরো খবর..