× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

পরিবেশ ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় দুর্নীতি প্রতিরোধে ব্যবস্থা নিচ্ছে দুদক

Kishori
হালনাগাদ: সোমবার, ১৯ আগস্ট, ২০১৯

ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট) : ঢাকাসহ সকল মেট্রোপলিটন শহরে পরিবেশ দূষণ (যানবাহন ব্যবস্থাপনাসহ) রোধে দায়িত্বপ্রাপ্ত সরকারি-বেসরকারি সংস্থাসমূহের সাথে তাদের কার্যপ্রক্রিয়ায় বিদ্যমান অনিয়ম-দুর্নীতি, অবহেলা ও হয়রানি নিরসনে দুর্নীতি দমন কমিশন বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

আজ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে কমিশনের প্রতিরোধ অনুবিভাগের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উদ্যোগের অংশ হিসেবে পরিবেশ দূষণ প্রতিরোধে নিয়োজিত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্তা-ব্যক্তিদের সাথে এসব বিষয় নিয়ে মতবিনিময় সভা করবে কমিশন। আলোচনার মাধ্যমে অংশীজনদের মতামতের আলোকে এসব ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ, দমন এবং নিয়ন্ত্রণে আরো কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে কমিশন।

সভায় দদুক চেয়ারম্যান বলেন, পরিবেশ দূষণে নিয়োজিত সংস্থাসমূহের কতিপয় কর্মচারীর দুর্নীতি ও অবহেলার কারণেই দেশের মানুষ বিশেষ করে শহরাঞ্চলের মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। খাদ্য দূষণ, স্যানিটেশন ব্যবস্থাপনা, নগর পরিচ্ছন্নতা, পানি দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণের সমন্বিত নেতিবাচক ফলাফল হচ্ছে স্বাস্থ্যঝুঁকি। তাই সকলের সহযোগিতা নিয়ে এসব ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে দুদক বিশেষ নজরদারি বৃদ্ধি করবে এবং প্রয়োজনে এসব কার্যক্রম কমিশনের গোয়েন্দা নজরদারিতে আনা হবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..