× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান

২০ মাসব্যাপী ভ্রাম্যমান বঙ্গবন্ধু বইমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ৩১ জুলাই, ২০১৯

ঢাকা ৩১ জুলাই, ২০১৯: ‘বঙ্গবন্ধুকে জানো-দেশকে ভালোবাসো’ শ্লোগান নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ২০ মাসব্যাপী ভ্রাম্যমান বঙ্গবন্ধু বইমেলা উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। 
 
বুধবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শ্রাবণ প্রকাশনীর উদ্যোগে দেশব্যাপী এ ভ্রাম্যমান মেলা উদ্বোধনকালে মন্ত্রী বলেন, ‘বই আমাদের মানবিক মূল্যবোধ গড়ে, ইতিহাস জানায় এবং ভবিষ্যতের পথনির্দেশ দেয়। একারণে সমৃদ্ধ রাষ্ট্র গড়ার পাশাপাশি উন্নত জাতি গঠনের জন্য বই পড়ার অভ্যাসকে ধরে রাখতে হবে।’ 
 
তথ্যমন্ত্রী বলেন, ‘বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখানো ও তা বাস্তবে রূপদানের দীর্ঘ সংগ্রামী জীবনের মধ্য দিয়ে জাতির পিতা অমর হয়ে রয়েছেন। স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরের মাথায় তাকে নৃশংসভাবে হত্যা করার ফলে বাঙালি জাতিকে উন্নত করার সব স্বপ্নপূরণ হয়নি। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা সেই স্বপ্নপূরণের পথে আগুয়ান।’
 
‘সেই স্বপ্ন বুকে ধারণ করে উন্নত জাতি গঠনের জন্য এধরণের উদ্যোগ প্রশংসনীয়’ বলেন ড. হাছান।
 
মেলার মিডিয়া পার্টনার দৈনিক কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল ও শ্রাবণ প্রকাশনীর  সত্তাধিকারী রবীন আহসান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
 
মন্ত্রী এসময় বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন ও অতিথিবৃন্দকে নিয়ে ভ্রাম্যমান লাইব্রেরিটি দেখেন। 
 
বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ সহ বঙ্গবন্ধুর জীবন ও ধর্মভিত্তিক ১০০টি গ্রন্থ নিয়ে ভ্রাম্যমান বইয়ের লাইব্রেরিটি সারাদেশ পাড়ি দেবে।


এ ক্যটাগরির আরো খবর..