× Banner
সর্বশেষ
দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

ডুমাইন গ্রামের পাকা সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচল বন্ধ

admin
হালনাগাদ: রবিবার, ২১ জুলাই, ২০১৯

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন গ্রামের পাকা সড়কটি বহুল যানবাহন চালিত সড়ক। এই রাস্তা দিয়ে বিভিন্ন জেলার যানবাহন বালিয়াকান্দি ও রাজবাড়ী এবং বিভিন্ন জেলায় চলাচল করে। হটাৎ করে ঘন ঘন বৃষ্টি ও ভারী যানবাহন চলাচলের কারনে রাস্তা ধস ও খানা খন্দর হয়ে পানি জমে আছে। যার কারণে ডুমাইন গ্রামের পাকা সড়কের বেহাল অবস্থা। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

দেখা যায় রাস্তার ধারে পুকুর কাটায় এবং ভারী যানবাহন চলাচল করার কারণে রাস্তার এই অবস্থা। সরোজমিনে গিয়ে দেখা যায় ডুমাইন মধুবাগ হয়ে সিঁদলা জুড়ি পর্যন্ত প্রায় ৪ কিঃ মিঃ রাস্তার ধস, খানা খন্দর, হয়ে আছে। যার প্রধান কারন পুকুর খনন ও ভারী ১০ চাকার বালি , রড ভর্তি গাড়ী এবং পিয়াজ ও পাটের ট্র্যাক চলাচল করার কারনে রাস্তার এই অবস্থা হয়েছে। ফলে ছোট ছোট গাড়ী গুলো বিকল্প রাস্তা ডুমাইন নদীর কুলের রাস্তা দিয়ে যাচ্ছে বালিয়াকান্দি ও রাজবাড়ী।

ভারী গাড়ীগুলো বন্ধ আছে। আবার ডুমাইন বাসীর কৃষিকাজের চরম ব্যঘাত হচ্ছে। তাই রাস্তাটি দ্রুত সংস্কারের ও গাড়ী চলাচলের ব্যবস্থা করার জন্য ডুমাইন গ্রামবাসী ও যানবাহন চালকেরা মাননীয় সংসদ সদস্য মনজুর হোসেন (বুলবুল), মধুখালী উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান (বাচ্চু) ও জেলা, উপজেলা প্রকৌশল অধিদপ্তর এবং ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম) এর নিকট জোরালো দাবী জানান।


এ ক্যটাগরির আরো খবর..