× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর বাণিজ্যমন্ত্রীর ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে – গয়েশ্বর চন্দ্র জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রীর; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা

দুই মেয়ে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় বিধবা গৃহবধূ আফরোজা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিবাদীদের বিভিন্ন হুমকি-ধামকীতে দুই মেয়েকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী বিধবা গৃহবধূ আপরোজা সুলতানা (৩৮)। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের লোহাচুড়া গ্রামে।

অভিযোগ সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে নিজের দেবরের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছে মৃত- আনোয়ার হোসেন বকুলের স্ত্রী আফরোজা সুলতানার। সুলতানার দেবর লোহাচুড়া গ্রামের মৃত-আমজাদ হোসেন খন্দকারের ছেলে সুলতান আরফিন বুলু গত ১২-০৬-১৯ইং তারিখে গৃহবধূ সুলতানা ও তার মেয়েদের নামে থাকা ভিটা, বসতবাড়িসহ ২.৫০ শতাংশ জমি র্জোর করে দখল করতে আসে। এসময় কথাকাটাকাটির এক পর্যায়ে বুলু ও তার লোকজনেরা বিধবাকে মারপিট করতে লাগলে বিধবার চিৎকারে তার দুই মেয়ে এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে।

এর এক পর্যায়ে বুলুর হুকুমে তার লোকজন বিধবার বাক প্রতিবন্ধি মেয়ে কলিকে হত্যার উদ্দেশ্যে বিষাক্ত পয়জন খাওয়ায়। এসময় আশেপাশের লোকজন ছুটে আসলে বুলুসহ তার লোকজন পালিয়ে যায় এবং কলিকে প্রথমে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে কলি সুস্থ্য অবস্থায় বাড়িতে রয়েছে। কিন্তু বুলু ও তার লোকজনের বিভিন্ন হুমকি-ধামকীতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বিধবা সুলতানা ও তার মেয়েরা। এমতাবস্থায় বিধবা সুলতানা বাদী হয়ে দেবর বুলুকে প্রধান করে ৮ জনের বিরুদ্ধে গত ১৫-০৬-১৯ইং তারিখে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

সুলতান আরফিন বুলুর মুঠোফোনে বন্ধ থাকার কারণে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..