× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঝিনাইদহের কালীগঞ্জে গরুর শিং এর আঘাতে কৃষক নিহত

Kishori
হালনাগাদ: শনিবার, ১৫ জুন, ২০১৯

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :  ঝিনাইদহের কালীগঞ্জে গরুর শিংয়ের আঘাতে মিন্টু মিয়া (৪০) নামে এক কৃষক মারা গেছে। নিহত মিন্টুর বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পারিয়াট গ্রামে। কালীগঞ্জ উপজেলার পারিয়াট গ্রামের গোলাম রহমানে ছেলে মিন্টু। শনিবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

ওই গ্রামের বাসিন্দা রফি উদ্দীন জানান, মিন্টু পেশায় একজন ভ্যানচালক ছিল। এছাড়া সে বাড়িতে গরু পালন করতো। তার একটি ষাড় গরু অসুস্থ হলে শুক্রবার চিকিৎসার জন্য পশু চিকিৎসক বাড়িতে নিয়ে যান। সেখানে ইনজেকশন দেয়ার জন্য গোয়াল থেকে বের করে বাইরে আনতে গেলে শিং দিয়ে তাকে প্রচন্ড আঘাত করে।

পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে যশোরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে শনিবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। খবরটি তার বাড়িতে আসলে সবার মধ্যে শোকের ছায়া নেমে আসে।


এ ক্যটাগরির আরো খবর..