× Banner
সর্বশেষ
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি

সোশ্যাল মিডিয়ায় মেয়েকে আক্রমণ, খেপলেন অজয়

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯

বিদ্রুপ, কটাক্ষ যেন অন্তর্জালের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আর সবচেয়ে বেশি আক্রমণের শিকার হচ্ছেন বলিউড তারকাদের সন্তানরা। অজয় দেবগন ও কাজলের মেয়ে নিশা দেবগন প্রায়ই ট্রলের লক্ষ্য হচ্ছেন। তা সে ছোট পোশাক পরার জন্যই হোক কিংবা দাদুর মৃত্যুর পরদিন পার্লারে যাওয়ার জন্য।

কিছুদিন আগে দাদা বীরু দেবগনের মৃত্যুর একদিন পরে ধূসর কার্গো প্যান্ট আর সাদা ক্রপ টপ পরে বিউটি সেলুনের উদ্দেশে ঘর থেকে বের হন নিশা দেবগন। সঙ্গে সঙ্গে পাপারাজ্জির খপ্পরে পড়েন তিনি। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। নেটিজেনদের তীব্র আক্রমণের মুখে পড়তে অজয়-কাজল কন্যাকে। অবশ্য কোনো কোনো অনুরাগী নিশার পক্ষে এগিয়ে আসেন। বলেন, ‘এভাবে বিচার করা বন্ধ করো।’

মেয়েকে এভাবে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা নিয়ে ফের মুখ খুললেন অভিনেতা অজয় দেবগন। তাঁর কথাতেই স্পষ্ট, মেয়েকে এ ধরনের আক্রমণে তিনি বেশ বিরক্ত।

অজয় বলেন, ‘যাঁরা এ ধরনের কাজ করেন, তাঁদের মানসিকতা খুব নিচু। আমি এই বিষয়গুলোকে বিশেষ পাত্তা দেওয়ার প্রয়োজনবোধ করি না। বিশেষ করে কিছু লোকজন ভুয়া প্রোফাইল খুলে কিছু বোকা বোকা কমেন্ট করেন।’

এর আগেও মেয়েকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা নিয়ে মুখ খুলেছিলেন অজয় দেবগন। বলেছিলেন, ‘আমি ও কাজল অভিনেতা। আমাদের বিচার করুন, আমাদের সন্তানদের নয়। আমাদের জন্য ওরা প্রচারের আলোয় এসেছে। সবাইকে বিচার করা ঠিক না। আমি যদি কাউকে বিচার করি তাঁর খারাপ লাগবে, আমার সন্তানদেরও লাগে।’

এক সাক্ষাৎকারে পাপারাজ্জিদের প্রতি বাবা অজয় দেবগন অনুরোধ করেছিলেন, সন্তানদের পিছু না নিতে। ‘সিংহম’ তারকা বলেন, ‘পাপারাজ্জিদের অনুরোধ করছি, সন্তানদের অন্তত একা থাকতে দিন। বাবা-মায়ের খ্যাতির জন্য কেন ওরা মূল্য দেবে? আমি মনে করি না, কোনো বাচ্চাই পাপারাজ্জি দেখে স্বস্তিবোধ করে। ওরা নিজেদের মতো থাকতে চায়। প্রত্যেকবার সাজুগুজু করে ওরা ঘর থেকে বের হতে চায় না। এসব সত্যিই দুঃখজনক।’

গত এপ্রিলে ১৬ বছরে পা দিয়েছে নিশা দেবগন। এর আগে মা কাজল জানিয়েছিলেন, অন্যান্য স্টার কিডদের মতো নিশার এখনই বলিউডে পা রাখার ইচ্ছা নেই। নিশা এখন দশম শ্রেণিতে পড়ছে ও বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..